Srabanti: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti) আবারও নজর কাড়লেন তার অনবদ্য স্টাইল ও সৌন্দর্য্যে। সম্প্রতি শেয়ার করা কিছু ছবিতে দেখা গেল, আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটে লিপলাইনারের শেষ টাচ দিচ্ছেন অভিনেত্রী।
গোলাপি শেডের সিক্যুইন কাজ করা শাড়ি, চোখে স্মোকি মেকআপ, খোলা চুল এবং বড় অক্সিডাইজড দুল, সবমিলিয়ে তার সাজে ধরা পড়েছে ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত মেলবন্ধন। ছবিতে শ্রাবন্তীর আত্মবিশ্বাসী অভিব্যক্তি যেন আরও একবার মনে করিয়ে দেয়, ক্যামেরার সামনে আসার আগে প্রতিটি খুঁটিনাটির প্রতি তিনি কতটা যত্নশীল।
হাতে ধরা ভিন্টেজ স্টাইলের আয়নাটি ছবিতে যোগ করেছে আলাদা এক নস্টালজিক আবহ, যা পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, ‘এভারগ্রিন বিউটি’, আবার কেউ বলেছেন, ‘বয়স যেন তাঁর সৌন্দর্য্যকে আরও পরিণত করেছে।’
ফ্যাশনপ্রেমীদের কাছেও এই লুক ইতিমধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। আসলে অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স এবং গ্ল্যামারাস উপস্থিতির জন্য বরাবরই চর্চায় থাকেন শ্রাবন্তী। প্রতিটি নতুন ছবি কিংবা স্টাইল স্টেটমেন্টে তিনি যেন নতুন করে অনুরাগীদের মুগ্ধ করেন। এই ছবিও তার ব্যতিক্রম নয়।
নিখুঁত সাজ, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং সহজাত সৌন্দর্য্যে আবারও প্রমাণ করলেন, টলিউডের অন্যতম স্টাইল আইকন তিনি। প্রসঙ্গত, কেরিয়ারে দুর্দান্ত সাফল্য লাভ করলেও ব্যক্তিগত জীবনে কিন্তু তার অগণিত ব্যর্থতা। তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েও মেলেনি সুখ। তাইতো বর্তমানে রয়েছেন একাই।

Sudeshna has been writing entertainment reports since 2021.