Shreya Ghoshal: সাদা আভিজাত্যে মোহময়ী শ্রেয়া ঘোষাল, এলিগ্যান্সে মুগ্ধ অনুরাগীরা

Shreya: আবারো কিছু ছবির মাধ্যমে সকলকে মুগ্ধ করলেন শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নাম শ্রেয়া। তার কণ্ঠের জাদু যেমন কোটি মানুষের হৃদয় জয় করেছে, তেমনই রুচিশীল ফ্যাশন সেন্সও বারবার প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নতুন কয়েকটি ছবিতে এক অনবদ্য সাদা লুকে ধরা দিলেন গায়িকা।

মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। ছবিতে শ্রেয়ার পরনে ছিল সাদা রঙের সূক্ষ্ম এমব্রয়ডারির লং আনারকলি, যার সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছিলেন মিনিমাল মেকআপ ও মুক্তোর অলংকার। হাতে সাদা গোলাপের তোড়া, ঠোঁটে প্রশান্ত হাসি এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি, সব মিলিয়ে যেন এক রাজকীয় অথচ মার্জিত উপস্থিতি।

খোলা চুলের নরম স্টাইলিং ও কোমল আই মেকআপ তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। শ্রেয়া বরাবরই প্রমাণ করেছেন, গ্ল্যামারের জন্য সবসময় ঝলমলে পোশাকের প্রয়োজন হয় না। সাদামাটা অথচ রুচিশীল সাজেও কীভাবে নজর কাড়া যায়, তার অন্যতম উদাহরণ এই লুক।

তাই অনুরাগীদের অনেকেই মন্তব্য করেছেন, ‘সিম্পলিসিটিই শ্রেয়ার সবচেয়ে বড় সৌন্দর্য্য।’ এছাড়াও অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে অনুরাগীদের। প্রসঙ্গত, চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শ্রেয়া ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সফল প্লেব্যাক শিল্পী।

বাংলা, হিন্দি, তামিল, তেলুগু-সহ একাধিক ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ব্যস্ত রেকর্ডিং, কনসার্ট এবং আন্তর্জাতিক সফরের মাঝেও সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের বিশেষ মুহূর্ত ও স্টাইল স্টেটমেন্ট ভাগ করে নিতে ভোলেন না। আর সেই কারণেই তার প্রতিটি নতুন লুক অনুরাগীদের কাছে হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক