Iman Chakraborty: নতুন ভূমিকায় ইমন চক্রবর্তী, ‘কর্মা ক্লিনিক’-এ সঞ্চালকের দায়িত্বে

বাংলা সঙ্গীতজগতের পরিচিত মুখ ইমন চক্রবর্তী(Iman Chakraborty) এবার হাজির হতে চলেছেন একেবারে নতুন ভূমিকায়। গান গাওয়ার পাশাপাশি এবার সঞ্চালকের ভূমিকাতেও দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পীকে। হইচই-এর নতুন নন-ফিকশন অরিজিনাল সিরিজ ‘কর্মা ক্লিনিক’-এ সঞ্চালনার দায়িত্ব সামলাবেন তিনি।

বিভিন্ন ঘরানার গান দিয়ে শ্রোতাদের মন জয় করা ইমন চক্রবর্তীর জন্য ‘কর্মা ক্লিনিক’ হতে চলেছে এক নতুন অভিজ্ঞতা। এটি হইচই-এর প্রথম নন-ফিকশন অরিজিনাল সিরিজ। মোট ১০ পর্বের এই রিয়ালিটি শোয়ে জীবনের নানা জটিল প্রশ্ন এবং ব্যক্তিগত সমস্যার উত্তর খোঁজার চেষ্টা করা হবে। প্রথমবার সঞ্চালকের ভূমিকায় ইমন(Iman Chakraborty)-কে দেখতে পাওয়া যাবে এই অনুষ্ঠানে। ফলে সঙ্গীতের মঞ্চের বাইরে তাঁর এই নতুন অবতার নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

কারা থাকছেন বিশেষজ্ঞের ভূমিকায়?
‘কর্মা ক্লিনিক’-এ ইমনের সঙ্গে থাকবেন চারজন বিশিষ্ট বিশেষজ্ঞ। তাঁদের মধ্যে রয়েছেন সনাতনী জ্যোতিষী অসীম দাস, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ সুপর্ণা পাল যাদব, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট মঞ্জুরি আগারওয়াল এবং খ্যাতনামা জ্যোতিষী ও সংখ্যাতত্ত্ববিদ বাসব বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সাধারণ মানুষ নিজেদের ব্যক্তিগত সমস্যা নিয়ে হাজির হবেন। তাঁদের সমস্যার সমাধানের পথ খুঁজতে বিশেষজ্ঞদের পরামর্শ ও বিশ্লেষণই হবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।

বিশেষ অতিথি হিসেবেও থাকছেন পরিচিত মুখ
‘কর্মা ক্লিনিক’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সমাজকর্মী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি অনুষ্ঠানের একটি পর্বে উপস্থিত থাকবেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

কবে থেকে দেখা যাবে ‘কর্মা ক্লিনিক’?
হইচই-এর পর্দায় আগামী ১৫ অগস্ট থেকে শুরু হবে ‘কর্মা ক্লিনিক’-এর স্ট্রিমিং। প্রতি শুক্রবার একসঙ্গে দুটি করে পর্ব মুক্তি পাবে। জীবনের নানা প্রশ্ন, ব্যক্তিগত সমস্যা এবং তার সম্ভাব্য সমাধানকে কেন্দ্র করে তৈরি এই ভিন্ন স্বাদের অনুষ্ঠান দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক