Sreemoyee: মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রেখেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sremoyee) সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। হাসপাতালের শয্যায় বিশ্রাম নেওয়ার মাঝেই তাকে দেখতে আসে তার বড়ো মেয়ে কৃষভি। মা’কে জড়িয়ে ধরে ছোট্ট কৃষভির হাসিমুখের সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় সবার মন ছুঁয়ে গেছে।
ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে থাকা শ্রীময়ীর পাশে এসে বসেছে কৃষভি। মায়ের কোলে মুখ গুঁজে আদুরে ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। অন্যদিকে শ্রীময়ীর মুখেও ফুটে উঠেছে তৃপ্তির হাসি। পরিবারের এই আবেগঘন মুহূর্ত অনুরাগীদের কাছেও হয়ে উঠেছে বিশেষ।
ছবি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘মাম্মাকে ও গদাইকে নার্সিংহোমে দেখতে এসেছে আমাদের মাম্মাবুড়ি।’ উল্লেখ্য, শ্রীময়ী ও কাঞ্চন মল্লিকের সংসারে এটি তাদের দ্বিতীয় সন্তান। জন্মের পর থেকেই ছেলের ডাকনাম রাখা হয়েছে ‘গদাই’। সেই নাম ইতিমধ্যেই নেটমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
নতুন সদস্যকে ঘিরে আনন্দে মেতেছে দুই পরিবারই। ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকেই লিখেছেন, ‘দিদি-ভাইয়ের এই বন্ধন সারাজীবন অটুট থাকুক।’ আবার কেউ বলেছেন, ‘এ যেন নিখাদ পারিবারিক সুখের এক সুন্দর ছবি।’
বর্তমানে পুত্র সন্তানকে ঘিরে শ্রীময়ী ও তার পরিবারের জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। আর কৃষভি ও ছোট্ট গদাইয়ের এই প্রথম একসঙ্গে ধরা পড়া মুহূর্ত নিঃসন্দেহে তাদের অনুরাগীদের কাছে হয়ে থাকবে একটি স্মরণীয় মুহূর্ত।

Sudeshna has been writing entertainment reports since 2021.