Rituparna Sengupta: হ্যান্ডলুম দিবসে শাড়িতে মুগ্ধ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

Rituparna: হ্যান্ডলুম দিবস উপলক্ষ্যে সাবেকি সাজে ধরা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna)। কালো-ধূসর রঙের ছাপা শাড়িতে তার এই বিশেষ লুক ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। শাড়িজুড়ে রয়েছে সাদা অক্ষরের নকশা, যা পুরো সাজে এনে দিয়েছে এক অন্যরকম আধুনিকতার ছোঁয়া।

ছবিতে ঋতুপর্ণাকে সাদা ব্লাউজের সঙ্গে কালো-ধূসর শাড়িতে দেখা যাচ্ছে। খোলা চুল, কপালে ছোট কালো টিপ এবং হালকা মেকআপে তার সাজ ছিল বেশ স্বাভাবিক ও মার্জিত। কখনও জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনও ক্যামেরার দিকে মিষ্টি হাসি দিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী।

আর ওই বিশেষ দিন উপলক্ষ্যে ক্যাপশনে লিখেছেন, ‘বুননটি পরিধান করুন। ঐতিহ্যকে লালন করুন। এর নেপথ্যের কারিগরদের সমর্থন করুন। শাড়ির ভাঁজে, বুননে লুকিয়ে থাকে আমাদের মাটির গল্প।’ তার হাসিমুখের ওই ছবি সহজেই মন কেড়েছে নেটিজেনদের।

উল্লেখ্য, হ্যান্ডলুম দিবস মূলত ভারতের তাঁতশিল্প, তাঁতিদের পরিশ্রম এবং ঐতিহ্যবাহী হস্তচালিত বস্ত্রশিল্পকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে। এই দিনে দেশীয় বস্ত্র ও তাঁতশিল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর বার্তাও দেওয়া হয়।

ঋতুপর্ণার মতো তারকারা যখন শাড়ির মতো ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে নিজেদের ফ্যাশনে তুলে ধরেন, তখন তা নিঃসন্দেহে দেশীয় বস্ত্রের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ তৈরি করতে সাহায্য করে। হ্যান্ডলুম দিবসে তার এই সাজ তাই শুধু ফ্যাশন নয়, ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধনেরও বার্তা বহন করছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক