Koel Mallick: রবিবারের ছুটিতে ক্যাজুয়াল লুকে কোয়েল মল্লিক, মুগ্ধ অনুরাগীরা

Koel Mallick: রবিবার মানেই ব্যস্ততার মাঝে একটু নিজের মতো করে সময় কাটানোর দিন। কাজের ব্যস্ততা থেকে দূরে এমনই এক ছুটির আমেজে ধরা দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। তার সাম্প্রতিক ছবিতে দেখা গেল একেবারে ছিমছাম, সাধারণ সাজে।

ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের নজর কেড়েছে তার সাবলীল উপস্থিতি। তিনি মানেই এক ভালোলাগা কাজ করে অনুরাগীদের মনে।
ছবিতে কোয়েলকে দেখা যাচ্ছে নীল রঙের সাদা প্রিন্টের একটি সুন্দর ড্রেসে। সঙ্গে রয়েছে ছোট্ট একটি স্লিং ব্যাগ। খুব বেশি সাজসজ্জার পথে না গিয়ে খোলা চুল, হালকা মেকআপ এবং মুখের মিষ্টি হাসিতেই যেন সম্পূর্ণ হয়েছে তার রবিবারের লুক।

ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ রবিবার।’ সবুজে ঘেরা পরিবেশের মধ্যে তার এই স্বাভাবিক উপস্থিতি ছবিগুলিতে এনে দিয়েছে আলাদা সতেজতা। কোয়েলের স্টাইলের অন্যতম বৈশিষ্ট্য হলো তার সাবলীলতা। পর্দায় যেমন নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন, তেমনই ব্যক্তিগত মুহূর্তের ছবিতেও তাকে প্রায়ই দেখা যায় সহজ-সরল সাজে।

আর সেই কারণেই তার ফ্যাশন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের ঝলক সবকিছুই অনুরাগীদের কাছে বিশেষ আকর্ষণের। উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ কোয়েল মল্লিক। কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে চলচ্চিত্র পরিবারে বড় হলেও নিজের অভিনয় দক্ষতার মাধ্যমেই তৈরি করেছেন স্বতন্ত্র পরিচয়।

দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। রবিবারের এই ছবিতে তাই শুধু ফ্যাশন নয়, কোয়েলের প্রাণবন্ত হাসিই যেন সবচেয়ে বেশি নজর কেড়েছে। তার এই স্বচ্ছন্দ মুহূর্ত দেখে অনুরাগীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক