Ranojoy: ‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝেই রণজয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট, নিশানায় কি শ্যামৌপ্তি?

টলিপাড়ায় ফের চর্চার কেন্দ্রে রণজয় বিষ্ণু(Ranojoy Bishnu) ও শ্যামৌপ্তি মুদলি(Shyamoupti Mudly)। বিয়ের মাত্র ছ’মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছে। যদিও সম্পর্ক ভাঙনের খবর নিয়ে এখনও পর্যন্ত দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে সামাজিক মাধ্যমে রণজয়ের একের পর এক পোস্ট নতুন করে উসকে দিয়েছে জল্পনা। সম্প্রতি নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের জবাব দিতে ভিডিওবার্তায় মুখ খুলেছিলেন রণজয়। এবার সাদা-কালো আবহে উন্মুক্ত শরীরে ছবি পোস্ট করে ‘সত্য’ নিয়ে একটি দীর্ঘ বার্তা দিলেন অভিনেতা। তাঁর সেই পোস্ট ঘিরেই ফের শুরু হয়েছে আলোচনা—কী বোঝাতে চাইলেন রণজয়?

শ্যামৌপ্তি মুদলির সঙ্গে রণজয়ের দাম্পত্যের বয়স এখনও ছ’মাসও পেরোয়নি। এর মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে এবং টলিপাড়ার অন্দরে তাঁদের দাম্পত্য নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। রণজয়ের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগও। টাকা-পয়সা সংক্রান্ত লেনদেন থেকে শুরু করে সংসারের প্রতি উদাসীনতা—বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে ঘিরে চর্চা চলছে। এমনকি তাঁর সহ-অভিনেত্রীর সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন রণজয়।

‘সত্য যেন এক নগ্ন শরীর’

নিজের অবস্থান স্পষ্ট করতে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অভিনেতা। কখনও সাদা-কালো, কখনও রঙিন ছবিতে নিজের শরীরী গঠন তুলে ধরে রণজয় লিখেছেন—

“সত্য যেন এক নগ্ন শরীর। লুকানোর কিছু নেই, প্রমাণ করারও কিছু নেই। মিথ্যা ঢাকতে আবরণের প্রয়োজন। কিন্তু, সত্য কখনও আড়াল করার প্রয়োজন হয় না।”

পোস্টে তিনি আরও লেখেন, সত্য সবসময় মাথা উঁচু করে দাঁড়ায় এবং নিজের ভাষায় নিজেই কথা বলার ক্ষমতা রাখে। সত্য কারও বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অনুরোধ করে না—এমনই বক্তব্য তাঁর লেখায়। রণজয়ের এই বার্তাকে ঘিরেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকেই ‘মিথ্যা’ বলে ইঙ্গিত করলেন অভিনেতা? যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি।

‘ভিত্তিহীন কথা রটাবেন না’, আর্জি রণজয়ের

এর আগে একটি ভিডিওবার্তায় নিজের ও শ্যামৌপ্তির সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা নিয়ে মুখ খুলেছিলেন রণজয়। তিনি জানান, তাঁরা দু’জনই প্রাপ্তবয়স্ক এবং ভালোবেসেই বিয়ে করেছিলেন। একইসঙ্গে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভিত্তিহীন মন্তব্য বা গুজব না ছড়ানোর আবেদন জানান অভিনেতা। সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, সেই প্রসঙ্গেও নিজের বক্তব্য স্পষ্ট করেছেন রণজয়। তাঁর দাবি, তিনি বর্তমানে একটি রোমান্টিক ধারাবাহিকে অভিনয় করছেন। ফলে পর্দায় সহ-অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ বা রোমান্টিক দৃশ্য থাকাটাই কাজের অংশ। সেই অভিনয়ের সূত্র ধরে ব্যক্তিগত সম্পর্কের জল্পনা বন্ধ করার অনুরোধ করেছেন তিনি। ভিডিওটির ক্যাপশনেও ছিল তাৎপর্যপূর্ণ বার্তা—‘বাঁচতে দিন’।

রণজয় ও শ্যামৌপ্তির সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। ফলে বিচ্ছেদের জল্পনা আপাতত জল্পনাতেই সীমাবদ্ধ। তবে রণজয়ের সাম্প্রতিক পোস্ট এবং বক্তব্য নতুন করে কৌতূহল তৈরি করেছে টলিপাড়ায়। ‘সত্য যেন এক নগ্ন শরীর’—এই বার্তায় অভিনেতা ঠিক কাকে বা কোন পরিস্থিতিকে ইঙ্গিত করেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি। তবে তাঁর পোস্ট ঘিরে চর্চা যে আরও বাড়ল, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক