Koushani: বেগুনী ঝলমলে পোশাকে নজর কাড়লেন কৌশানী মুখার্জি, মুগ্ধ অনুরাগীরা

Koushani: এবার বেগুনী পোশাকে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। যা দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশানী। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সও বরাবরই চর্চায় থাকে। এবারও একেবারে অন্যরকম সাজে ক্যামেরার সামনে ধরা দিয়ে অনুরাগীদের নজর কাড়লেন অভিনেত্রী।

বেগুনী রঙের ঝলমলে পোশাকে তার সাম্প্রতিক এই ফটোশ্যুট যেন তৈরি করেছে একেবারে অন্য আবহ। ছবিতে কৌশানীকে দেখা যাচ্ছে বেগুনী রঙের একটি স্টাইলিশ পোশাকে। পোশাকের ঝলমলে কাজ আলোয় আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

পায়ে রুপোলি রঙের হাই হিল তার পুরো লুককে দিয়েছে আরও গ্ল্যামারাস ছোঁয়া। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ন্যূনতম কিন্তু সর্বাধিক প্রভাব।’ আসলেও তাই, সাধারণ অথচ অসাধারণ লাগছে তাকে এই লুকে। তিনি মানেই মুগ্ধতা কাজ করে অনুরাগীদের জন্য।

কখনও ট্র্যাডিশনাল শাড়ি, কখনও ওয়েস্টার্ন পোশাক বিভিন্ন সাজে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন কৌশানী। তার এই নতুন লুকও তার ব্যতিক্রম নয়। ক্যামেরার সামনে তার আত্মবিশ্বাসী পোজ এবং সাবলীল এক্সপ্রেশন ইতিমধ্যেই অনুরাগীদের মন জয় করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও যে কৌশানী নিজের আলাদা পরিচয় তৈরি করে চলেছেন, এই ফটোশ্যুট যেন তারই আরও এক ঝলমলে উদাহরণ। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে তার আগামী সিনেমা ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার। ইতিমধ্যেই তা শোরগোল ফেলেছে নেট দুনিয়ায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক