Kareena: তৃতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর (Kareena)! সম্প্রতি তাকে ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা। জিম থেকে বেরোনোর সময় অভিনেত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে নতুন করে শুরু হয় তৃতীয়বার মা হওয়ার জল্পনা।
ভিডিওতে করিনার বেবিবাম্প দেখে অনেকেই অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই সেই আলোচনা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তবে এই জল্পনায় আপাতত ইতি টেনেছে করিনার ঘনিষ্ঠ সূত্র ও টিমের বক্তব্য। প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে জানানো হয়েছে, অভিনেত্রী অন্তঃসত্ত্বা নন।
অর্থাৎ, ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে যে তৃতীয় সন্তানের খবর ছড়িয়ে পড়ে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। কিছু প্রতিবেদনে খাবার, সাম্প্রতিক ছুটি এবং ক্যামেরার অ্যাঙ্গেলকেও ভাইরাল চেহারার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি অনেকে মনে করছেন এটি সিনেমার কোনো লুক হতে পারে।
উল্লেখ্য, করিনা ও সঈফ আলি খানের দুই সন্তান তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান। ২০১৬ সালে তৈমুরের জন্মের পর ২০২১ সালে তাদের পরিবারে আসে ছোট ছেলে জেহ। দুই সন্তানকে ঘিরেই ব্যস্ত তারকা দম্পতির পারিবারিক জীবন। যদিও এর আগেও করিনাকে নিয়ে একই ধরনের গুঞ্জন ছড়িয়েছিল।
২০২২ সালে তার কিছু ছবি প্রকাশ্যে আসার পর তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তৈরি হয়েছিল। সেবারও অভিনেত্রী নিজেই বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। এমনকি নিজের শরীর নিয়ে মানুষের অযাচিত অনুমান নিয়েও তিনি প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন। ফলে এবারও করিনার তৃতীয়বার মা হওয়ার খবরকে সত্যি বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই।

Sudeshna has been writing entertainment reports since 2021.