শো করতে যাচ্ছিলেন, মাঝপথেই এল বাবার মৃত্যুসংবাদ, পিতৃহারা রাজীব ঠাকুর

পিতৃহারা হলেন কমেডিয়ান ও অভিনেতা রাজীব ঠাকুর। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা। রাজীবের বাবার প্রয়াণের খবর জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী কৃষ্ণা অভিষেক। এই দুঃসংবাদের জেরে ইন্দোরে রাজীব ও কৃষ্ণার নির্ধারিত কমেডি শোও আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পরিচিত মুখ রাজীব ঠাকুর। তাঁর সঙ্গে ইন্দোরে একটি কমেডি শো করার কথা ছিল কৃষ্ণা অভিষেকের। অনুষ্ঠান উপলক্ষে কৃষ্ণা ইতিমধ্যেই ইন্দোরে পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকেই ভিডিয়ো বার্তায় দর্শকদের রাজীবের বাবার মৃত্যুর খবর জানান তিনি।

কৃষ্ণা জানান, ইন্দোরের উদ্দেশে রওনা হওয়ার সময়ই তাঁরা জানতে পারেন যে রাজীবের বাবা প্রয়াত হয়েছেন। পরের দিনই রাজীবের সঙ্গে তাঁর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এমন শোকের পরিস্থিতিতে অনুষ্ঠান করা সম্ভব নয় বলেই তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজীবের বাবার মৃত্যুর কারণ অবশ্য এখনও বিস্তারিত ভাবে জানা যায়নি।

ইতিমধ্যেই অনুষ্ঠানের টিকিট যাঁরা কিনেছিলেন, তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন আয়োজকরা। জানানো হয়েছে, ইন্দোরের অনুষ্ঠানটি অন্য কোনও তারিখে নতুন করে আয়োজন করা হবে। যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটেছেন, তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই অনুষ্ঠানের নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।

রাজীবের সঙ্গে তাঁর বাবার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ২০২৫ সালের ডিসেম্বরে বাবা-মায়ের ৭০তম বিবাহবার্ষিকীও বিশেষ ভাবে উদ্‌যাপন করেছিলেন অভিনেতা। পরিবারের সঙ্গে সেই বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। বাবার জন্মদিনেও আবেগঘন পোস্ট করতে দেখা গিয়েছিল রাজীবকে।

হঠাৎ বাবাকে হারিয়ে এই মুহূর্তে গভীর শোকের মধ্যে রয়েছেন রাজীব। তাঁর এই কঠিন সময়ে পাশে রয়েছেন পরিবার, বন্ধু এবং ইন্ডাস্ট্রির সহকর্মীরা। কৃষ্ণা অভিষেকও তাঁর বন্ধুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক