Swastika: একমাত্র বোন আজোপাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুললেন অভিনেত্রী স্বস্তিকা

Swastika Mukherjee: একমাত্র বোন আজোপা মুখার্জিকে জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে তুললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika)। হয়তো অনেকেই জানেন এই দু’জনের মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাবা-মা চলে যাওয়ার পর দু’জন দু’জনের অভিভাবক হয়ে উঠেছেন।

এদিন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। যেখানে দেখা যাচ্ছে তার সঞ্চালিত শো ‘দিদি নাম্বার ওয়ান’এ হাজির হয়েছিলেন আজোপা। সেখানেই একে অপরের সাথে খুনসুটিতে মেতে উঠেছিলেন দু’জনে। সেরকমই কিছু মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, ‘আমার চির সুন্দরী বোনুউউউকে জন্মদিনের শুভেচ্ছা। আজোপা মুখার্জি, তিনি হলেন অভিনয় ডিভা।
The OG ExtraordiNARI রাঁধে, চুল ও বাঁধে, রূপে গুণে সরস্বতী। এছাড়াও আজ ও বিচচু নম্বর ১। এভাবেই থেকো আমার প্রথম বন্ধু, মা হওয়ার আগে আমার সন্তান, আমার অভিভাবক যতটা আমি বুঝতে পারি। বুকভরা ভালোবাসা।’

যা দেখার পর আজোপাকে ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই তাদের দু’জনের জন্য শুভকামনা এবং সুস্থতা প্রার্থনা করেছেন। উল্লেখ্য, মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বোনের সাথে নানান মুহূর্তের ছবি ভাগ করে নেন স্বস্তিকা।

যেহেতু বাবা-মা দু’জনেই ইহলোক ত্যাগ করেছেন, সে কারণে একে অপরের অভিভাবক হয়ে উঠেছেন দু’জনে। বিপদে-আপদে সমস্ত মুহূর্তে একে অপরের পাশে দাঁড়ান তারা। অন্যদিকে স্বস্তিকা বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন রিয়েলিটি শো নিয়ে। এছাড়াও মাঝেমধ্যে নানান ভ্রমণের মুহূর্ত তিনি ভাগ করেন নেন সকলের সাথে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক