ছেলের মুখ দেখালেন অনুপম-প্রশ্মিতা

‘সোহাগে-আদরে’ দাম্পত্যের দুই বসন্ত পার করে সদ্যই দুই থেকে তিন হয়েছেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। গত ১৭ অগস্ট তাঁদের সংসার আলো করে এসেছে পুত্রসন্তান। সন্তান জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় জানালেও এত দিন ছেলের মুখ প্রকাশ্যে আনেননি শিল্পীদম্পতি। এবার অনুরাগীদের সেই অপেক্ষার অবসান ঘটালেন তাঁরা।

সোমবার সন্ধ্যায় পুত্রকে নিয়ে কাটানো বেশ কিছু আদুরে মুহূর্তের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অনুপম রায়। সেই ভিডিয়োয় কখনও দেখা যায়, খুদেকে কোলে নিয়ে টিভির পর্দায় খেলা দেখছেন বাবা। আবার কখনও ঘুমপাড়ানি গানে রাত কাটছে পিতা-পুত্রের। নেপথ্যে বাজছে অনুপমের গান ‘ব্যথা নেই’। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মন জয় করেছে বাবা-ছেলের এই মিষ্টি মুহূর্ত।

কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘এই তো খেলা দেখার পার্টনার’। কেউ আবার নবজাতককে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। আপাতত অনুপম-প্রশ্মিতার জীবনের সমস্তটা জুড়েই যেন তাঁদের ছোট্ট সন্তান।

আরও পড়ুন,
শাহরুখের ‘মন্নত’-এর দাম ২০০ কোটি, সলমনের ‘গ্যালাক্সি’-র মূল্য কত?

প্রসঙ্গত, গত বছর ‘ব্যথা নেই’ গানটি তৈরি করেছিলেন অনুপম রায়। গানটির প্রথম পংক্তি ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে’। সন্তানকে প্রথম বার প্রকাশ্যে আনার সময় সেই গানকেই বেছে নিয়েছেন গায়ক। সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরেছেন প্রশ্মিতাও। বাবা-মায়ের গান শুনেই সময় কাটছে একরত্তির।

সন্তানকে নিয়ে অনুপম বলেন, “ওর মূল কাজ এখন শুধু খাওয়া আর ঘুমনো। গানও শুনছে। অনেক কিছুরই রসদ পাচ্ছি। পরিস্থিতি শান্ত হলেও আবার নতুন গান বাঁধব।” যদিও এখনও ছেলের নাম প্রকাশ্যে আনেননি গায়ক।

ছেলেকে কোলে নিয়ে অনুপম
ছেলেকে কোলে নিয়ে অনুপম

এর আগে মা হওয়ার পর নিজের অনুভূতিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন প্রশ্মিতা। জীবনের এই নতুন অধ্যায়ের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। এবার পুত্রের সঙ্গে পিতৃত্বের নতুন অভিজ্ঞতার ঝলক দেখালেন অনুপম।

অনুপম ও প্রশ্মিতা দু’জনেই গানের জগতের মানুষ। সেই সূত্রেই তাঁদের পরিচয়। বিয়ের পর ব্যক্তিগত জীবনের খুব বেশি ঝলক প্রকাশ্যে না আনলেও এবার বাবা-মা হিসেবে নতুন ইনিংসের মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা। আর সেই ভিডিয়োতেই স্পষ্ট, খুদে সদস্যকে ঘিরেই এখন তাঁদের ঘরজুড়ে নতুন আনন্দ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক