মধ্যরাতে ফেসবুক লাইভে রণজয়, ‘পিছু নিয়েছে’ কারা? আতঙ্কিত অভিনেতার আচরণে বাড়ল রহস্য

রণজয় ও শ্যামোপ্তির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন কিছুতেই থামছে না। বৈবাহিক জীবন নিয়ে রণজয় একাধিকবার মুখ খুললেও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি শ্যামোপ্তি। এরই মধ্যে মাঝরাতে অভিনেতার একটি ফেসবুক লাইভ ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য।

ঘটনাটি ঘটে গতকাল রাত প্রায় ১টা নাগাদ। আচমকাই ফেসবুক লাইভে আসেন রণজয়। ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অভিনেতা। তাঁর চোখেমুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। হাত কাঁপছিল বলে ভিডিওর ছবিও পরিষ্কার ছিল না। লাইভে বারবার রণজয়কে বলতে শোনা যায়, কে বা কারা যেন তাঁর পিছু নিয়েছে। পরিস্থিতিতে তিনি কী করবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অভিনেতা।

কথা বলতে বলতেই আচমকা লাইভ বন্ধ হয়ে যায়। এরপর রণজয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন অনেকেই। কিন্তু অভিনেতার ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোন বন্ধ থাকায় উদ্বেগ আরও বাড়ে অনুরাগীদের মধ্যে।

তবে ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রণজয়। সেখানে তিনি জানান, তাঁর মাঝরাতের লাইভ নিয়ে প্রচুর ফোন এবং মেসেজ এসেছে। অভিনেতার কথায়, সকালে ফোন ঠিক করে সেটি অন করার পর মেসেজ ও কলে ভরে যায় তাঁর ফোন।

এর পাশাপাশি রণজয় জানান, গত রাতে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তিনি পরে বিস্তারিত জানাবেন। শুধু মুখে বলে নয়, গোটা বিষয়টি ‘ডিটেলে’ দেখাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। তাঁর এই পোস্টের পর থেকেই কৌতূহল আরও বেড়েছে। কমেন্ট বক্সে অনুরাগীরা একের পর এক প্রশ্ন করলেও অবশ্য ঘটনার বিষয়ে এখনও কোনও বিস্তারিত ব্যাখ্যা দেননি রণজয়।

অভিনেতার এই রহস্যময় লাইভ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই রণজয়ের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার নেটপাড়ার একাংশের দাবি, গোটা ঘটনাটিই হয়তো কোনও সিনেমার প্রচারের কৌশল।

কারণ, খুব শীঘ্রই মুক্তি পাওয়ার কথা রণজয় অভিনীত ছবি ‘ঘুণ গাঁও’-এর। রহস্যময় গল্পের উপর তৈরি এই ছবিতে অনিন্দিতার বিপরীতে দেখা যাবে অভিনেতাকে। তাই রণজয়ের মাঝরাতের আতঙ্কিত লাইভ এবং পরবর্তী রহস্যময় পোস্ট ছবির প্রচারের অংশ কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

তবে সত্যিই কী ঘটেছিল সেই রাতে? কে বা কারা রণজয়ের পিছু নিয়েছিল? নাকি পুরোটাই সিনেমার প্রচারের পরিকল্পনা? আপাতত এই প্রশ্নগুলির উত্তর মেলেনি। অভিনেতা নিজেই যখন বলেছেন, তিনি বিষয়টি বিস্তারিতভাবে দেখাবেন, তখন তাঁর পরবর্তী পোস্টের দিকেই তাকিয়ে অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক