DeSu7: প্রকাশ্যে ‘DeSu7’-এর টিজার, ফিরছে দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত জুটি

DeSu7: অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল দেব (Dev) ও শুভশ্রী (Subhasree) অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘DeSu7’-এর টিজার। টিজার প্রকাশের পর থেকেই বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। দীর্ঘদিন পর বড়ো পর্দায় দেব-শুভশ্রী জুটিকে নতুন গল্পে দেখার সুযোগ তৈরি হওয়ায় ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে।

প্রায় দেড় মিনিটের টিজারে একদিকে যেমন রয়েছে আবেগ ও পুরনো সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে তেমনই দেখা গিয়েছে টানটান অ্যাকশনের ঝলক। টিজারে শুভশ্রীর চরিত্রকে বলতে শোনা যায়, তিনি যে দেবকে চিনতেন, এই দেব যেন সেই মানুষটি নন।

এরপরই গল্পে রহস্য আরও ঘনীভূত হয়। দেবকে দেখা যায় একেবারে অ্যাকশন-নির্ভর অবতারে। পাশাপাশি দেব-শুভশ্রীর রসায়নও টিজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। একইসাথে অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতিও বাড়িয়েছে কৌতূহল।

‘DeSu7’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন দেব নিজেই। সিনেমায় দেব, শুভশ্রী ও অনির্বাণের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকারও। যেখানে রোম্যান্স, ড্রামা ও অ্যাকশনের মিশেলে এক অন্যরকম আবহ তৈরি বলে জানা যাচ্ছে। সবচেয়ে বড়ো আকর্ষণ অবশ্যই দেব-শুভশ্রীর পুনর্মিলন।

তাদের জুটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে পুজোর মরশুমে এটি মুক্তির তারিখ ঠিক করা হয়েছে। টিজার পোস্ট করে লেখা হয়েছে, ‘পেয়েও পেলাম না, হারিয়েও হারালাম না। বছরের দূরত্ব। অব্যক্ত আবেগ। অমীমাংসিত যুদ্ধ. এবং এখন, আমরা ফিরে এসেছি একসাথে, যেমন আগে কখনো হয়নি।’

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক