Koushani: রুপোলি শাড়িতে ঝলমলে কৌশানী, নজর কাড়লো নতুন লুক

Koushani: রুপোলি শাড়িতে আবারও অনুরাগীদের মুগ্ধ করলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিতে তাকে দেখা গিয়েছে ঝলমলে রুপোলি শাড়ি ও মানানসই ব্লাউজে। খোলা ঢেউ খেলানো চুল, লম্বা ঝুমকো, হাতে ব্রেসলেট ও আংটি, সবমিলিয়ে তার সাজে ছিল আধুনিকতার সঙ্গে গ্ল্যামারের মেলবন্ধন।

সাথে এও জানিয়ে দিলেন ঝিমলি ফিরে এসেছে। প্রকৃতির সবুজ আবহের মাঝে কৌশানীর এই ফ্যাশনেবল উপস্থিতি ছবিগুলিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অভিনয়ের পাশাপাশি কৌশানী এখন তার ছকভাঙা চরিত্র বাছাইয়ের জন্যও আলোচনায়।

২০২৪ সালের ‘বহুরূপী’-তে ঝিমলি চরিত্রে দর্শকদের প্রশংসা পাওয়ার পর সেই চরিত্রের নতুন অধ্যায় নিয়ে ফিরছেন তিনি। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’-তে ফের শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তাকে। সিনেমার প্রথম গান ‘ফুল ফুটেছে’ সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

তারই প্রচার চলছে জোরকদমে। জানা গিয়েছে, এই সিনেমা ১৫ ই অক্টোবর, ২০২৬ অর্থাৎ দুর্গাপুজোয় মুক্তির কথা রয়েছে। এছাড়াও
‘মৃগয়া ১.৫’-এও একেবারে অন্য ধরনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে রহস্য অনুসন্ধানের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন কৌশানী।

জানা গিয়েছে, তার চরিত্রটি পুলিশ অফিসারের। ফলে পর্দায় নতুন নতুন চরিত্র আর সোশ্যাল মিডিয়ায় একের পর এক নজরকাড়া ফ্যাশন দুই দিকেই এখন ব্যস্ত কৌশানী। তার সাম্প্রতিক রুপোলি সাজ সেই জনপ্রিয়তারই আরও এক ঝলমলে সংযোজন। ইতিমধ্যেই সেই ছবিগুলি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক