Saheb-Susmita: সমুদ্রের নীল জলে ছুটির মেজাজে সুস্মিতা-সাহেব, ভাইরাল যুগলের ছবি

Saheb-Susmita: সমুদ্রের নীল জল, ঢেউয়ের ছন্দ আর প্রিয় মানুষের সঙ্গ! ছুটির এমনই সুন্দর মুহূর্তে ক্যামেরাবন্দী হলেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita) ও অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb)। সম্প্রতি তাদের সমুদ্রসৈকতের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।

ছবিতে কখনও একে অপরের হাত ধরে, কখনও আবার আলিঙ্গনাবদ্ধ অবস্থায় দেখা গিয়েছে তাদের। ছবিতে সুস্মিতাকে দেখা গিয়েছে রঙিন বিচ-আউটফিটে, আর সাহেবের পরনে ক্যাজুয়াল টি-শার্ট ও শর্টস। সমুদ্রের ঢেউয়ের মাঝে তাদের আদুরে মুহূর্ত এবং হাসিমুখের ছবি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।

সাথে লেখেন, ‘কখনো কখনো, সমুদ্র শহরকে চায়, যদিও তাকে তার সারা জীবন বলা হয়েছে যে তার গন্তব্য ছিল তীর।’ দু’জনের এই ছবি সামনে আসতেই ফের নতুন করে চর্চায় তাদের সম্পর্কের সমীকরণ। সাহেব ও সুস্মিতার পরিচিতি মূলত জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র হাত ধরে। সেখানে তাদের জুটি দর্শকদের যথেষ্ট পছন্দ হয়েছিল।

আরও পড়ুন,
Yash Dasgupta: সমুদ্রবক্ষে আপন ছন্দে যশ দাশগুপ্ত, নজর কাড়লো অভিনেতার স্টাইল

ধারাবাহিকের সময় থেকেই তাদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা হয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দু’জনেই একাধিকবার প্রকাশ্যে স্পষ্ট কোনও ঘোষণা করেননি। সাম্প্রতিক সমুদ্রসফরের ছবিগুলিও সেই পুরনো জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

অনুরাগীদের একাংশের প্রশ্ন এ কি শুধুই বন্ধুত্ব, নাকি সম্পর্কের নতুন কোনও অধ্যায়? যদিও এর উত্তর এখনও তাদের কাছ থেকেই আসেনি। তবে তাদের ওই অফস্ক্রীন রসায়ন যে অনুরাগীরা ভীষণই উপভোগ করছেন তা বলাইবাহুল্য।

আরও পড়ুন,
Nusrat: লাল স্যুটে নজর কাড়লেন নুসরত জাহান, রূপের ছটায় মুগ্ধ অনুরাগীরা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক