Trina: টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা (Trina) ফের নিজের নতুন লুকে নজর কাড়লেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তার এই ফ্যাশন ফটোশ্যুটের ছবিতে একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। কালো ফেদার জ্যাকেট, ঝলমলে সিকুইন টপ ও মেটালিক স্কার্টে তৃণার গ্ল্যামারাস অবতার যেন ফ্যাশনপ্রেমীদের নজর আটকে দিয়েছে।
কালো-লাল ব্যাকগ্রাউন্ড এবং ডার্ক লাইটিংয়ের সঙ্গে তার স্টাইলিংও বেশ মানানসই। খোলা ঢেউ খেলানো চুল, নিখুঁত মেকআপ এবং আত্মবিশ্বাসী পোজে ছবিগুলিতে ফুটে উঠেছে তার ব্যক্তিত্বের এক ভিন্ন দিক। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘রানীর মতো তেজ, কোনো ক্ষমা নেই।’
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সোশ্যাল মিডিয়াতেও তৃণার উপস্থিতি বরাবরই নজরকাড়া। বর্তমানে ছোটপর্দায় ‘পরশুরাম: আজকের নায়ক’ ধারাবাহিকে তটিনী চরিত্রে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে তার সঙ্গে ইন্দ্রজিৎ বসুর জুটি দর্শকদের মধ্যে যথেষ্ট চর্চিত হয়েছে।
আরও পড়ুন,
Srabanti: সাদাকালো ফ্রেমে ফের মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী, ভাইরাল নতুন ছবি
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় জগতে আসার শুরুর দিনগুলির কথাও ভাগ করে নিয়েছেন তৃণা। তিনি জানান, ছোটবেলায় অভিনয়কে পেশা হিসেবে ভাবেননি এবং এই পেশায় আসার সিদ্ধান্তের সময় পরিবারের কাছ থেকেও বাধার মুখে পড়তে হয়েছিল।
সবমিলিয়ে অভিনয়, ফ্যাশন এবং নিজের স্বতন্ত্র স্টাইল তিন ক্ষেত্রেই নিজের উপস্থিতি জানান দিয়ে চলেছেন তৃণা। তার নতুন এই ফটোশ্যুটও যে অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে, তা বলাই যায়। এছাড়াও স্বামী নীল ভট্টাচার্য্যের সাথে তার ব্যাক্তিগত জীবন নিয়েও নানান চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়।

Sudeshna has been writing entertainment reports since 2021.