Srabanti: আমরা সকলেই জানি সাদাকালো ছবির আলাদা এক নস্টালজিক সৌন্দর্য্য রয়েছে। আর সেই সৌন্দর্য্যকেই যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti)। সম্প্রতি তার একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোশ্যুটের ছবি নজর কেড়েছে।
ছবিতে খোলা চুল, পরিমিত গয়না এবং স্বাভাবিক অভিব্যক্তিতে একেবারে অন্যরকম অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। রঙের বাহুল্য নেই, অথচ তার সাজ ও ব্যক্তিত্বই হয়ে উঠেছে ছবির মূল আকর্ষণ।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ফটোশ্যুটেও শ্রাবন্তীর উপস্থিতি বরাবরই অনুরাগীদের নজর কাড়ে।
এবারও তার ব্যতিক্রম হয়নি। কখনও ট্র্যাডিশনাল সাজ, কখনও ওয়েস্টার্ন লুক বিভিন্ন ধরনের স্টাইল নিজের মতো করে উপস্থাপন করতে দেখা যায় তাকে। এই সাদাকালো ফ্রেমেও তার গ্ল্যামার ও আত্মবিশ্বাস স্পষ্ট। তাইতো পোস্ট করতেই ভাইরাল সমস্ত ছবি।
অন্যদিকে কাজের দিক থেকেও অভিনেত্রীর সময়টা বেশ ব্যস্ত। ২০২৬ সালে তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে রয়েছে। আগামী দিনে আরও সিনেমা মুক্তি পাবে। পাশাপাশি নতুন কাজে সোহম চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধার খবরও প্রকাশ্যে এসেছে।
শুধু বাণিজ্যিক সিনেমার নায়িকার পরিচয়ে আটকে থাকতে চান না শ্রাবন্তী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরতে চান। ফলে অভিনয়ের পাশাপাশি এমন নজরকাড়া ফটোশ্যুটেও যে শ্রাবন্তী অনুরাগীদের মনে জায়গা করে নেবেন, তা বলাই যায়। সাদাকালো এই ছবিতে তার সৌন্দর্য্যের সঙ্গে মিশেছে পরিণত ব্যক্তিত্ব আর সেখানেই ছবিগুলির আসল আকর্ষণ।

Sudeshna has been writing entertainment reports since 2021.