Oindrila: বাতাসে উড়ন্ত চুলে মোহময়ী ঐন্দ্রিলা সেন, নতুন লুকে নজর কাড়লেন অভিনেত্রী

Oindrila: একটু তেজ, অনেক আকর্ষণ! সাদামাটা অথচ আকর্ষণীয় লুকে ফের অনুরাগীদের নজর কাড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিতে খোলা চুল, স্বাভাবিক মেকআপ এবং ক্যামেরার দিকে তার মায়াবী দৃষ্টি।

সবমিলিয়ে ধরা দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য্য। কখনও মুখের সামনে এলোমেলো চুল, কখনও ক্লোজ-আপে চোখের অভিব্যক্তি ছবিগুলিতে ঐন্দ্রিলার সাবলীল উপস্থিতিই যেন মূল আকর্ষণ। সাথে ক্যাপশনে লিখেছেন, একটু তেজ, অনেক আকর্ষণ!’ যা দেখে মুগ্ধ ভক্তরা।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পথচলা শুরু হয়েছিল ঐন্দ্রিলার। পরবর্তীতে ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড়ো পর্দা এবং ওটিটিতেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। বিশেষ করে ‘শ্বেতকালী’ ওয়েব সিরিজের মাধ্যমে তার ওটিটি অভিষেক হয়। সিরিজটিতে উর্ভি চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন,
‘মারা তো যাবই, তবে…’, নিজের ভুয়ো মৃত্যুর খবরে ক্ষুব্ধ বিপ্লব চট্টোপাধ্যায়, বললেন ‘নেতাদের থেকে খারাপ নই’

এখন ঐন্দ্রিলার কেরিয়ারে যোগ হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ‘শ্বেতকালী ২’-এর নতুন সিজন ‘গুহাকালী’-তেও তাকে দেখা যাচ্ছে। রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিরিজে ঐন্দ্রিলার পাশাপাশি রয়েছেন সাহেব ভট্টাচার্য এবং সৌরভ চক্রবর্তী।

অন্যদিকে অভিনয়ের পাশাপাশি অঙ্কুশ হাজরার সঙ্গে ঐন্দ্রিলার দীর্ঘদিনের সম্পর্কও বরাবরই চর্চায় থাকে। ২০২৬ সালেও তাদের কাজ এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়ে অনুরাগীদের আগ্রহ রয়েছে। তবে সবকিছুর মাঝেই ঐন্দ্রিলার নতুন এই ছবিগুলি যেন মনে করিয়ে দিল অতিরিক্ত সাজসজ্জা নয়, নিজের স্বাভাবিক উপস্থিতিতেই দর্শকদের মুগ্ধ করার ক্ষমতা রয়েছে তার।

আরও পড়ুন,
উত্তম কুমারের জন্মশতবর্ষে বিশেষ আয়োজন, নন্দন থেকে শ্রদ্ধাঞ্জলি পদযাত্রা, ‘মহানায়ক’-এর মতো সাজলে সেরাদের মিলবে পুরস্কার

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক