সোশ্যাল মিডিয়ায় আচমকাই ছড়িয়ে পড়েছিল বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর। অভিনেতার ছবি পোস্ট করে তার নীচে লেখা হয়েছিল ‘প্রয়াত’। মুহূর্তের মধ্যেই সেই পোস্ট ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। অনুরাগীদের অনেকেই শোকপ্রকাশও শুরু করে দেন। তবে খবরটি সম্পূর্ণ ভুয়ো। বিপ্লব চট্টোপাধ্যায় সুস্থ এবং জীবিত আছেন।
বিষয়টি নজরে আসতেই মঙ্গলবার সন্ধ্যায় ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের তরফে জানানো হয়, অভিনেতার মৃত্যুর খবর সত্যি নয়। তিনি সুস্থ আছেন। এরপর নিজেই ভিডিও বার্তা দিয়ে ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় মুখ খোলেন অভিনেতা।ভিডিও বার্তায় বিপ্লব বলেন, “একটা খবর ছড়িয়ে পড়েছে, আমি নাকি মারা গিয়েছি। মারা তো যাবই। তবে ঈশ্বর যতদিন রেখেছেন, ততদিন থাকি।” এরপরই এই ধরনের ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে সরব হন তিনি।
অভিনেতার কথায়, “যে বা যিনি এই কাজ করেছেন, তিনি এটা বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে দেবেন না। শুধু আমার নয়, কারও সম্পর্কে এমনটা বলবেন না। বলার আগে একটু ভাববেন।”
আরও পড়ুন,
Oindrila: বাতাসে উড়ন্ত চুলে মোহময়ী ঐন্দ্রিলা সেন, নতুন লুকে নজর কাড়লেন অভিনেত্রী
এমন দায়িত্বজ্ঞানহীন আচরণকে ‘শিক্ষার অভাব’ বলেও কটাক্ষ করেন বর্ষীয়ান অভিনেতা। তাঁর বক্তব্য, কারও মৃত্যুর মতো সংবেদনশীল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও তথ্য ছড়ানোর আগে তা যাচাই করা উচিত।
তবে ক্ষোভের মাঝেও নিজের স্বভাবসিদ্ধ রসিকতা করতে ভোলেননি বিপ্লব চট্টোপাধ্যায়। তাঁর কথায়, “আমাকে অনেক বদমায়েশের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। অনেকেই আমাকে খারাপ লোক হিসেবে চেনে। তবে আমি রাজনৈতিক নেতাদের থেকে খারাপ নই।”
অভিনেতার এই মন্তব্য ইতিমধ্যেই নজর কেড়েছে। একই সঙ্গে তাঁর ভুয়ো মৃত্যুসংবাদের ঘটনায় ফের একবার প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায় কোনও তথ্য যাচাই না করে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ে। বিপ্লব চট্টোপাধ্যায়ের বার্তায় স্পষ্ট, এমন গুজব শুধু একজন শিল্পীকে নয়, তাঁর পরিবার এবং অনুরাগীদেরও অযথা মানসিক অস্বস্তির মধ্যে ফেলে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.