শুধু চাল ও গম বিতরণের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না রেশন দোকান। সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে দেশের রেশন দোকানগুলিকে ‘ন্যায্য মূল্যের বিক্রয়কেন্দ্র’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় কৃষি সমবায় বিপণন সংস্থা ন্যাফেডের মাধ্যমে রেশন দোকানগুলিতে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্যোগকে বাস্তবায়িত করতে ন্যাফেড এবং সর্বভারতীয় ন্যায্য মূল্যের রেশন দোকান মালিক ফেডারেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও সম্পাদিত হয়েছে। ফলে দেশের রেশন ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এতদিন মূলত খাদ্যশস্য বিতরণের কেন্দ্র হিসেবে পরিচিত রেশন দোকানগুলিকে এবার সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর বিক্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।
রেশন দোকান মালিকদের সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, দেশের প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার ৩৫১ জন রেশন দোকানদারের পক্ষে এই দায়িত্ব গ্রহণ এবং সমন্বয়ের কাজ করা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এই উদ্যোগের ফলে বিশেষ করে প্রান্তিক ও গ্রামীণ এলাকার মানুষ ন্যায্য মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন।
আরও পড়ুন,
‘সম্পর্ক তো রক্তেরই’, DNA পরীক্ষার আশায় স্বজনেরা, সাত দিনেও নেই নিখোঁজদের খোঁজ
নতুন ব্যবস্থায় ন্যাফেডের সঙ্গে সমন্বয় করে কাজ করবে রেশন দোকান মালিকদের সংগঠন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা রেশন দোকানগুলিকে এই ব্যবস্থার আওতায় এনে সাধারণ মানুষের সুবিধা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
চাল ও গমের পাশাপাশি রেশন দোকান থেকে যদি বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়, তাহলে দৈনন্দিন বাজারের খরচ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বাজারে পৌঁছতে যাঁদের দূরত্ব বা পরিবহণজনিত সমস্যার মুখোমুখি হতে হয়, তাঁদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন,
মহাকাশ থেকে সীমান্তে নজরদারি, নতুন উপগ্রহ EOS-05 উৎক্ষেপণের প্রস্তুতিতে ISRO
তবে ঠিক কোন কোন পণ্য রেশন দোকানে পাওয়া যাবে, কী দামে বিক্রি হবে এবং কীভাবে সরবরাহ ব্যবস্থা পরিচালিত হবে, তা সংশ্লিষ্ট নির্দেশিকা ও বাস্তবায়ন প্রক্রিয়ার মাধ্যমে স্পষ্ট হবে। আপাতত রেশন দোকানগুলিকে আরও কার্যকর করে সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.