Ditipriya: বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya) ফের তার সাজে মুগ্ধ করলেন অনুরাগীদের। সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিতে গাঢ় গোলাপি শাড়ি, সোনালি গয়না এবং খোঁপায় সাদা ফুলের সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।
চোখে কাজলের টান, কপালের ছোট্ট টিপ এবং পরিমিত মেকআপে তার লুকে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য ও স্নিগ্ধতার মেলবন্ধন। ছবির আর একটি বিশেষ আকর্ষণ তার হাতে করা আলপনার মতো নকশা। সোনালি চুড়ি ও নজরকাড়া আংটির সঙ্গে সেই সাজ আরও সুন্দর হয়ে উঠেছে।
জাঁকজমক থাকলেও কোথাও যেন অতিরিক্ততার ছাপ নেই বরং সাবলীল সৌন্দর্য্যই এই লুকের মূল আকর্ষণ। তাইতো প্রকাশ্যে আসতেই ভাইরাল তার ছবি। মুগ্ধ হয়েছেন সকলে। অন্যদিকে কাজের দিক থেকেও দিতিপ্রিয়ার ব্যস্ততা কমেনি। ২০২৫ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল।
২০২৫-এর অক্টোবরে নাকের একটি সমস্যার জন্য তার ছোট অস্ত্রোপচার হয়েছিল এবং পরে তিনি কাজে ফেরার কথা জানিয়েছিলেন। পাশাপাশি বড়ো পর্দাতেও দিতিপ্রিয়ার অভিনয়ের পরিধি ক্রমশ বাড়ছে। ‘অন্নপূর্ণা’, ‘পাটালিগুঞ্জের পুতুল খেলা’, ‘যদি এমন হতো’-সহ একাধিক কাজ তার সাম্প্রতিক অভিনয়-যাত্রাকে আরও সমৃদ্ধ করেছে।
এছাড়া অভিনয়ের পাশাপাশি তার পোশাক ও সাজের বৈচিত্র্যও যে অনুরাগীদের আগ্রহের কেন্দ্রে থাকে, নতুন এই ছবিই যেন তার আরও এক প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরেছে কমেন্ট বক্স।

Sudeshna has been writing entertainment reports since 2021.