প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে স্বস্তি শ্রীলেখার, কলকাতা হাইকোর্টে মিলল অন্তর্বর্তী সুরক্ষা

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি প্রকাশ্যে তুলে ধরার অভিযোগে দায়ের হওয়া মামলায় আপাতত কিছুটা স্বস্তি পেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট অভিনেত্রীকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এই সুরক্ষা বহাল থাকবে বলে আদালত জানিয়েছে।

ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে। অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আপত্তিকর ও কুরুচিকর পোস্টার প্রকাশ্যে তুলে ধরেছেন শ্রীলেখা মিত্র। যদিও অভিনেত্রীর দাবি ছিল, তিনি ছবিটি না দেখেই হাতে নিয়েছিলেন এবং সেই অবস্থাতেই ছবি তোলা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়।

এরপর কলকাতার আনন্দপুর থানায় অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বিজেপি মুখপাত্র কেয়া ঘোষের অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছিল বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে একাধিক ফৌজদারি মামলার মুখে পড়েন শ্রীলেখা।

আরও পড়ুন,
সইফ-অমিতাভ আসলে আত্মীয়! ‘KBC’-তে ফাঁস বিগ বি-র পরিবারের গোপন যোগ

এই মামলাগুলি খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩(২) ধারার আওতায় এই ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিনেত্রীর কাজটি অন্যায় হতে পারে, কিন্তু সেটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না।

Sreelekha Mitra
Sreelekha Mitra

তবে মামলার তদন্ত পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। রাজ্যকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে শ্রীলেখা মিত্রকে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে অভিনেত্রীকে পূর্ণ সহযোগিতা করতে হবে। তাঁকে হাজিরার জন্য ডাকা হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, তদন্তে শ্রীলেখা সহযোগিতা না করলে এই অন্তর্বর্তী সুরক্ষা প্রত্যাহারের আবেদন করা যেতে পারে বলেও আদালত জানিয়েছে।

আরও পড়ুন,
Bigg Boss Bangla: ‘সায়ক আমাকে Abuse করেছে’, বিস্ফোরক অভিযোগ জয়িতার, ডাগআউটে তুমুল অশান্তি

ফলে প্রধানমন্ত্রীর ছবি বিতর্কে আপাতত বড় আইনি পদক্ষেপ থেকে রেহাই পেলেন অভিনেত্রী। যদিও মামলার তদন্ত চলবে এবং পরবর্তী শুনানির দিকে নজর থাকবে রাজনৈতিক ও বিনোদন মহলের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক