DeSu7: আবারো নতুন রহস্যের কথা ঘোষণা করলেন দেব-শুভশ্রী, বিস্তারিত জানা যাবে আগামীকাল

DeSu7: আবারো নতুন রহস্যের কথা ঘোষণা করলেন দেব (Dev) ও শুভশ্রী (Subhasree)। ইতিমধ্যেই তাদের নতুন সিনেমা ‘DeSu7’ নিয়ে উত্তেজনার শেষ নেই অনুরাগীমহলে। এরই মাঝে একের পর এক ধামাকা নিয়ে আসছেন তারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আরো কিছু নতুন তথ্য।

এদিন দেব-শুভশ্রীর ছবি পোস্ট করে তাতে লেখা হয়, “প্রিয় দর্শক, শুরুর দিন থেকে আপনারা আমাদের ভালোবেসেছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন, সাহস দিয়েছেন নতুন কিছু করার Announcement-এর দিন থেকে শুরু করে Golden Ticket হয়ে আজকের দিন পর্যন্ত… আপনারাই DeSu-কে এত দূর নিয়ে এসেছেন।

আমাদের এই জার্নিতে এত বছর ধরে জুড়ে আছেন আপনারা, নিজেদের জীবনের প্ল্যানে জুড়ে রেখেছেন আমাদের। এবার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা। যাবেন নাকি আমাদের সঙ্গে নতুন একটা জার্নিতে, ঘুরতে? কোথায় যাচ্ছি? জানতে চান? কী তাহলে রাজি তো? চলুন সবাই মিলে ঘুরে আসি তাহলে ব্যাগ প্যাক করে তৈরি থাকুন।”

আরও পড়ুন,
টলিপাড়ায় শোকের ছায়া, না ফেরার দেশে পঙ্কজ মুন্সী

তবে তারা কোথায় যাচ্ছেন বা কীসের উদ্দেশ্যে যাচ্ছেন সেই বিষয়ে কিছুই বিস্তারিত বলা হয়নি। আপাতত তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের। যদিও এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর আরো একবার একসঙ্গে কাজ করতে চলেছেন দেব ও শুভশ্রী।

‘ধুমকেতু’র পর নতুন করে জুটি বেঁধেছেন তারা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার। যা দেখে অনুরাগীরা বেশ আশাবাদী। সকলেই মনে করছেন আরো একবার একটি শক্তিশালী সিনেমা উপহার পেতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক