DeSu7: একসময় টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন দেব (Dev) ও শুভশ্রী (Subhasree)। দীর্ঘ বিরতির পর আবারও তাদের একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ‘দেশু ৭’-কে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা।
সাম্প্রতিক প্রকাশিত ‘তোর শুধু তোর’ গানের ঝলকে ফের ধরা পড়েছে দেব-শুভশ্রীর সেই পুরনো রসায়ন। লাদাখের মনোরম প্রাকৃতিক পরিবেশে শ্যুট করা গানের দৃশ্যগুলিতে দেব ও শুভশ্রীকে দেখা গিয়েছে একেবারে রোম্যান্টিক অবতারে।
তাদের চোখের ভাষা, একে অপরের কাছাকাছি আসার মুহূর্ত এবং পর্দার স্বচ্ছন্দ্য উপস্থিতি ইতিমধ্যেই নেটদুনিয়ায় চর্চার বিষয়। এমনকি গান প্রকাশের পর তাদের রসায়ন নিয়ে নস্ট্যালজিয়ায় ভাসছেন বহু অনুরাগী।
‘দেশু ৭’ শুধু দেব-শুভশ্রীর বহু বছর পরের প্রত্যাবর্তন নয়, দেবের পরিচালক হিসেবে আত্মপ্রকাশের সিনেমাও।
আগস্টের শেষেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার। সেখানে অ্যাকশনের পাশাপাশি পুরনো সম্পর্কের টানাপোড়েন ও রোম্যান্সের আভাস দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে। গান প্রকাশের পর তুমুল সাড়া পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিন তাই সকলকে ধন্যবাদ জানাতে বেশ কিছু ছবি পোস্ট করে তারা লেখেন, ‘তোর শুধু তোরকে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন, তার জন্য আমাদের তরফ থেকে অফুরন্ত ভালোবাসা আর আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি। আপনাদের এই ভালোবাসাই আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি।’
আরও পড়ুন,
‘বিচ্ছেদ যন্ত্রণা ভুলে…’, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই ‘বিগ বস’ প্রতিযোগী ইশাকে কী পরামর্শ দিলেন সলমন?

Sudeshna has been writing entertainment reports since 2021.