মাত্র কয়েক ঘণ্টার জন্য কর্কটে চাঁদ, ভাগ্যের মোড় ঘুরতে পারে ৪ রাশির! মিলবে অর্থ, শান্তি ও সাফল্য

জ্যোতিষশাস্ত্রে চাঁদকে মন, মানসিক শান্তি, আবেগ এবং সুখ-স্বাচ্ছন্দ্যের সঙ্গে যুক্ত গ্রহ হিসেবে মনে করা হয়। তাই চাঁদের রাশি পরিবর্তনের প্রভাব ১২ রাশির জাতকের জীবনেই পড়ে বলে জ্যোতিষীদের একাংশের দাবি। কখনও এই পরিবর্তন শুভ ফল বয়ে আনে, আবার কখনও দেখা দিতে পারে প্রতিকূল পরিস্থিতি। এবার মাত্র কয়েক ঘণ্টার জন্য চাঁদের রাশি পরিবর্তনেই ভাগ্যের মোড় ঘুরতে পারে কয়েকটি রাশির জাতকের।

৭ সেপ্টেম্বর, সোমবার চাঁদ নিজের রাশি কর্কটে প্রবেশ করবে। দুপুর ১২টা ৩৮ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করার পর সেখানে থাকবে দুপুর ৩টে ১৩ মিনিট পর্যন্ত। অর্থাৎ, খুব অল্প সময়ের এই গোচর। তার সঙ্গে এ দিনই পালিত হচ্ছে অজা একাদশী। ফলে জ্যোতিষের দৃষ্টিতে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্রের দাবি অনুযায়ী, এই স্বল্প সময়ের চন্দ্র গোচরের প্রভাবেই চার রাশির জাতক-জাতিকারা বিশেষভাবে লাভবান হতে পারেন। আর্থিক স্বস্তি থেকে শুরু করে মানসিক শান্তি, পারিবারিক সুখ এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন—একাধিক ক্ষেত্রে মিলতে পারে ভালো ফল।

মিথুন রাশি
মিথুন রাশি
চাঁদের কর্কট গোচর মিথুন রাশির জাতকদের জন্য মানসিক শান্তি ও স্বস্তি বয়ে আনতে পারে। দীর্ঘদিন ধরে কোনও বিষয় নিয়ে দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকলে তা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। জমি-বাড়ি সংক্রান্ত কোনও আইনি জটিলতা চললে তার ফল আপনার অনুকূলে আসতে পারে। পাশাপাশি পরিবারের পরিবেশও আনন্দমুখর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশি
চাঁদ নিজের রাশি কর্কটে প্রবেশ করায় কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ ফের শুরু করার সুযোগ আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক অস্থিরতা অনেকটাই কমতে পারে। নিজের আচরণ ও চিন্তাভাবনাতেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সিংহ রাশি
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্যও চাঁদের এই স্বল্প সময়ের গোচর বেশ শুভ হতে পারে। মায়ের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ আসতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। একই সঙ্গে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে পুরনো সম্পর্ক ফের স্বাভাবিক হয়ে উঠতে পারে।

কন্যা রাশি
Virgo Horoscope
কন্যা রাশির জাতকদের আর্থিক ক্ষেত্রে স্বস্তি আসতে পারে। দীর্ঘদিন ধরে কোনও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আর্থিক ক্ষতির আশঙ্কাও কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে।

কেরিয়ার নিয়ে যে দ্বিধা বা বিভ্রান্তি চলছিল, তা ধীরে ধীরে কাটতে পারে। নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে এবং মনে ইতিবাচকতা তৈরি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় নতুন করে বিনিয়োগ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন।

আরও পড়ুন,
বৃহস্পতির প্রভাবে কাটবে মঙ্গলের দুর্বলতা, ফুলে-ফেঁপে উঠবে ৪ রাশি! কেরিয়ার-অর্থে আসবে বড় বদল

তবে মনে রাখা প্রয়োজন, জ্যোতিষশাস্ত্রের এই ফলাফল বিশ্বাস ও প্রচলিত জ্যোতিষীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি। বাস্তব জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি ও প্রয়োজনীয় তথ্য অবশ্যই বিবেচনা করা উচিত।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক