‘বিচ্ছেদ যন্ত্রণা ভুলে…’, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই ‘বিগ বস’ প্রতিযোগী ইশাকে কী পরামর্শ দিলেন সলমন?

বিচ্ছেদের যন্ত্রণা নিয়েই ‘বিগ বস ২০’-এর ঘরে পা রেখেছেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। বাদশার সঙ্গে তাঁর দাম্পত্যের পরিণতি বিচ্ছেদে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই সম্পর্কে ফাটল ধরার পর এবার নতুন করে নিজের পরিচয় তৈরি করতে চান অভিনেত্রী। আর সেই পথেই তাঁকে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ‘বিগ বস ২০’-এর সঞ্চালক সলমন খান।

৬ সেপ্টেম্বর, রবিবার ‘বিগ বস ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ারে বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন ইশা। সলমনের সঙ্গে কথোপকথনে নিজের মানসিক যন্ত্রণার কথা ভাগ করে নেন তিনি। অভিনেত্রীর কথায়, বিয়ে করে সংসার করার ইচ্ছা তাঁর ছিল। সম্পর্কটি টিকিয়ে রাখার জন্য যথেষ্ট চেষ্টাও করেছিলেন। কিন্তু কিছু অভিজ্ঞতা তাঁকে ভিতর থেকে বদলে দিয়েছে।

20260907 175612
বাদশা ও রিকি

ইশা বলেন, কোনও সম্পর্কে বিশ্বাস ভেঙে গেলে মানুষ বারবার নিজের কাছেই প্রশ্ন করতে শুরু করে—কোথায় ভুল হয়েছিল? তবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, তা নিয়ে আর বিস্তারিত কথা বলতে চান না। এমনকি একসময় নিজের জীবনের গল্পেই নিজেকে পার্শ্বচরিত্র বলে মনে হয়েছিল বলেও জানান অভিনেত্রী। তবে অতীত নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই।

‘বিগ বস’-এর ঘরে আসার উদ্দেশ্যও স্পষ্ট করে দেন ইশা। তাঁর কথায়, তিনি চান মানুষ তাঁর ব্যক্তিগত সম্পর্কের পরিচয়ের বাইরে ‘আসল ইশা রিখি’-কে চিনুক। নিজের পরিচয় তৈরি করার পাশাপাশি এই রিয়্যালিটি শো জেতার ইচ্ছার কথাও জানান তিনি। ইশার কথা শুনে তাঁকে অতীত আঁকড়ে না থাকার পরামর্শ দেন সলমন। অভিনেতার বক্তব্য, জীবনে সকলেরই ব্রেকআপ বা সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা হয়। কিন্তু যে মানুষটি কষ্ট দিয়েছে, তাকে নিজের জীবনে এতটা গুরুত্ব দেওয়া উচিত নয় যে সেই আঘাতই সারাজীবন বয়ে বেড়াতে হয়। বরং সামনে এগিয়ে যাওয়ার কথাই বলেন তিনি। সলমন ইশাকে বোঝান, অন্য মানুষটি হয়তো ইতিমধ্যেই নিজের জীবনে এগিয়ে গিয়েছে। তাই অতীতের কোনও মানুষকে নিজের কষ্টের জন্য কৃতিত্ব না দিয়ে নিজের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত। তাঁর এই কথাতেই যেন ইশার ক্ষতে কিছুটা প্রলেপ পড়ে।

প্রসঙ্গত, বাদশার সঙ্গে ইশার সম্পর্কের টানাপোড়েন নিয়ে গত জুলাই থেকেই জল্পনা শুরু হয়েছিল। সোশাল মিডিয়ায় ইশার কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয়। পরে দু’জনেই যৌথ বিবৃতিতে তাঁদের বিচ্ছেদের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

আরও পড়ুন,
বিচ্ছেদের ৩ বছর পর ‘৩ নম্বর সন্তান’! খুদেকে কোলে নিয়ে ছবি, ফের চর্চায় পরিমণি

বিবাহিত জীবনের অল্প কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ। সেই অভিজ্ঞতার ধাক্কা সামলে এবার ‘বিগ বস ২০’-এর মঞ্চে নিজের নতুন পরিচয় তৈরি করতে চাইছেন ইশা। আর গ্র্যান্ড প্রিমিয়ারেই সলমনের কাছ থেকে পেলেন ঘুরে দাঁড়ানোর বার্তা—অতীত নয়, এবার নজর হোক নিজের ভবিষ্যতের দিকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক