Lust Stories 3: ‘এত গরম হয়ে গেলে কী করে?’ যৌনতা ও সম্পর্কের টানাপোড়েনে নজর কাড়ল ‘লাস্ট স্টোরিজ ৩’-এর ট্রেলার

Lust Stories 3: ফের সম্পর্ক, ভালোবাসা, ইচ্ছে ও আকাঙ্ক্ষার জটিল সমীকরণ নিয়ে দর্শকের সামনে হাজির হতে চলেছে জনপ্রিয় অ্যান্থোলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’। বুধবার প্রকাশ্যে এসেছে ‘লাস্ট স্টোরিজ ৩’-এর ট্রেলার। মাত্র ২ মিনিট ১৯ সেকেন্ডের ঝলকেই যৌনতা, সম্পর্ক এবং নারী আকাঙ্ক্ষার নানা দিক তুলে ধরে কৌতূহল বাড়িয়েছে এই সিরিজ।

ট্রেলারে একাধিক তারকার উপস্থিতি নজর কেড়েছে। অদিতি রাও হায়দরি, রাধিকা আপ্তে, কঙ্কণা সেনশর্মা, রাধিকা মদন, সানা থাম্পি, বিজয় ভার্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ, আলি ফজল এবং গুরফতেহ পিরজাদাকে দেখা যাবে বিভিন্ন গল্পে।

বিশেষ করে অদিতি রাও হায়দরির একটি সংলাপ ইতিমধ্যেই চর্চায় এসেছে। নারীর ইচ্ছে ও আকাঙ্ক্ষার প্রসঙ্গ তুলে তাঁকে বলতে শোনা যায়, ‘মেয়েরা আদতে বাল্বের মতো নয়, বরং মোমবাতির মতো— যাঁরা শুধু জ্বলে না, গলতেও থাকে।’ এই সংলাপের মধ্যেই যেন অ্যান্থলজির মূল ভাবনা— নারী মনের গোপন ইচ্ছে, আকাঙ্ক্ষা এবং সম্পর্কের জটিল মনস্তত্ত্ব— ফুটে উঠেছে।

‘লাস্ট স্টোরিজ’-এর প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সেই সময় অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, করণ জোহর এবং দিবাকর বন্দ্যোপাধ্যায়ের চারটি গল্প নিয়ে তৈরি হয়েছিল অ্যান্থোলজিটি। ভালোবাসা ও সম্পর্কের পাশাপাশি যৌনতার মতো বিষয়কে গল্পের কেন্দ্রে এনে সিরিজটি দর্শকদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল।

এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা এবং বিশাল ভরদ্বাজ। চারটি আলাদা গল্পের মাধ্যমে সম্পর্ক, ভালোবাসা, আকাঙ্ক্ষা এবং নারী মনের বিভিন্ন স্তর তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন,
Sourav-Darshana: ঠিক যেন প্রেমিক-প্রেমিকা! বৃষ্টিভেজা পথে সৌরভ-দর্শনা, মুহূর্তে মুগ্ধ নেটপাড়া

ট্রেলার দেখে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সম্পর্কের টানাপোড়েন কতটা গভীর হবে? ইচ্ছে ও আকাঙ্ক্ষার গল্প কতটা নতুনভাবে বলবে ‘লাস্ট স্টোরিজ ৩’? সেই উত্তর মিলবে আগামী ১৮ সেপ্টেম্বর, যখন নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক