Srabanti: কালো শাড়িতে উষ্ণতা ছড়ালেন শ্রাবন্তী, ঝড় উঠলো মুগ্ধ ভক্তদের বুকে

Srabanti: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti) ফের তার নতুন সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের নজর কেড়েছেন। সাম্প্রতিক পোস্টে কালো শাড়িতে তার সাবলীল উপস্থিতি এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি যেন এক অন্যরকম মায়া তৈরি করেছে।

কখনও ক্যামেরার দিকে তাকিয়ে, কখনও মিষ্টি হাসিতে দুই ভিন্ন মুহূর্তেই ধরা দিয়েছেন অভিনেত্রী। পোস্টটি প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা। ক্যাপশনে লিখেছেন, ‘নিজের শক্তিতেই অবিচল।’
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় শ্রাবন্তী।

তার ব্যক্তিত্ব, ফ্যাশন সেন্স এবং নানা মুহূর্তের পোস্ট নিয়মিতই অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি। ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ দিয়ে অভিনয়জীবন শুরু করার পর ধীরে ধীরে বাংলা বিনোদন জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

আগামী কাজের দিক থেকেও শ্রাবন্তীর হাতে রয়েছে একাধিক সিনেমা। ২০২৬ সালে তার ‘ও মন ভ্রমণ’ এবং আমি আমার মতো’-র মতো সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। এছাড়াও ‘মায়া মৃগয়া’-র মুক্তিও ২০২৬ সালের শেষদিকে নির্ধারিত বলে বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে।

অন্যদিকে সম্প্রতি জিতু কমল ও শ্রাবন্তীকে নিয়ে একটি নতুন সিনেমার খবরও সামনে এসেছে, যেখানে মানবিক গল্পকে কেন্দ্র করে কাজ করার কথা জানা গিয়েছে। সবমিলিয়ে, অভিনয় হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি শ্রাবন্তীর প্রতি দর্শকদের আগ্রহ যে এখনও অটুট, তার সাম্প্রতিক পোস্টের প্রতিক্রিয়াতেই তার প্রমাণ।

আরও পড়ুন,
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, ‘আমাদের রকস্টার’ বলে বন্ধুর সমর্থনে সুর চড়ালেন গায়ক

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক