Shreya: সাদা গাউনে ফের মুগ্ধ করলেন শ্রেয়া ঘোষাল, মায়াবী লুকে নজর কাড়লেন ‘মেলোডি ক্যুইন’

Shreya: সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি নিজের সাবলীল সৌন্দর্য্যেও বারবার নজর কাড়েন শ্রেয়া ঘোষাল (Shreya)। এবার সাদা গাউনে তার একগুচ্ছ ছবি যেন ফের প্রমাণ করলো, সরলতাতেও কতটা মায়াবী হয়ে ওঠা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এই লুকের কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন গায়িকা। মুহূর্তেই অনুরাগীদের নজর কেড়েছে সেই পোস্ট।
সাদা গাউনে শ্রেয়ার উপস্থিতিতে ছিল একেবারে নরম, এলিগ্যান্ট আবহ। তার স্বাভাবিক সৌন্দর্য্য এবং আত্মবিশ্বাসী উপস্থিতিই হয়ে উঠেছে লুকের মূল আকর্ষণ।

পোস্টের কমেন্টবক্সে অনুরাগীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রিয় গায়িকাকে। তবে শুধু সাজগোজ নয়, এই মুহূর্তে পেশাগত জীবনেও দারুণ ব্যস্ত শ্রেয়া। ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার পর বর্তমানে তার ‘The Unstoppable Tour 2026’-এর উত্তর আমেরিকা পর্ব চলছে।

৪ঠা সেপ্টেম্বর বোস্টন থেকে শুরু হওয়া এই সফরে সেপ্টেম্বর জুড়ে আমেরিকা ও কানাডার মোট ১২ টি শহরে পারফর্ম করবেন তিনি। এছাড়াও সম্প্রতি শ্রেয়া ঘোষালের হাতে উঠেছে ২১ তম ‘আশা ভোঁসলে’ পুরস্কার। পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে তার গানের পাশাপাশি এক স্যাক্সোফোন শিল্পীর প্রতিভার প্রতি শ্রেয়ার সম্মানও নজর কেড়েছিল।

শিল্পীর সঙ্গে তাল মিলিয়ে গান চালিয়ে যাওয়ার সেই মুহূর্ত অনুরাগীদের মন ছুঁয়ে যায়। সবমিলিয়ে, মঞ্চে সুরের জাদু হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় নান্দনিক উপস্থিতি শ্রেয়া ঘোষাল যে এখনও অনুরাগীদের হৃদয়ের অন্যতম প্রিয় শিল্পী, তার সাম্প্রতিক পোস্টই যেন তার আরও একবার প্রমাণ।

আরও পড়ুন,
Swastika: নতুন লুকে স্বস্তিকা মুখার্জি, চশমায় ধরা দিলেন অন্যরকম মায়া

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক