বর্ষাকালে রাস্তায় জল, কাদা এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে ইলেকট্রিক স্কুটারের যত্ন নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্কুটারের ব্যাটারি ও বৈদ্যুতিক সংযোগে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে বাড়তি নজর দেওয়া প্রয়োজন। সামান্য অসতর্কতায় চার্জিং পোর্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বর্ষায় ইলেকট্রিক স্কুটার ব্যবহার করলে মেনে চলুন এই ৫টি নিয়ম।
১. জল জমা রাস্তায় স্কুটার চালানো এড়িয়ে চলুন
হালকা বা মাঝারি বৃষ্টিতে সাধারণত ইলেকট্রিক স্কুটার চালানো সম্ভব হলেও রাস্তার গভীর জল এড়িয়ে চলাই ভালো। বেশি জল জমে থাকা রাস্তায় স্কুটার চালালে বৈদ্যুতিক যন্ত্রাংশ এবং চার্জিং পোর্টে জল ঢুকে ক্ষতির আশঙ্কা থাকে।
২. ভেজা অবস্থায় স্কুটার চার্জে বসাবেন না
বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার পর সঙ্গে সঙ্গে স্কুটার চার্জে দেওয়া উচিত নয়। আগে স্কুটারটি ভালোভাবে শুকিয়ে নিন। বিশেষ করে চার্জিং পোর্টে জল বা আর্দ্রতা রয়েছে কি না, তা পরীক্ষা করে নিন। পাশাপাশি নিরাপত্তার জন্য সংস্থার দেওয়া বা অনুমোদিত চার্জার ব্যবহার করুন।
৩. নিয়মিত পরিষ্কার ও শুকনো রাখুন
বর্ষায় স্কুটারের বিভিন্ন অংশে কাদা ও জল জমে যেতে পারে। তাই বাড়ি ফেরার পর নরম কাপড় দিয়ে স্কুটার মুছে শুকনো করে রাখুন। তবে ব্যাটারি, তার এবং অন্যান্য বৈদ্যুতিক অংশ পরিষ্কার করার সময় হাই-প্রেশার ওয়াটার জেট ব্যবহার করবেন না। অতিরিক্ত চাপের জল ভিতরে ঢুকে বৈদ্যুতিক সমস্যা তৈরি করতে পারে।
আরও পড়ুন,
Tech: গাড়ির AC বারবার খারাপ হচ্ছে? এই ৭টি নিয়ম মানলেই কমবে সমস্যা
৪. স্কুটার রাখার জায়গার দিকে নজর দিন
বৃষ্টির সময় স্কুটার খোলা জায়গায় ফেলে রাখা ঠিক নয়। সম্ভব হলে শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় স্কুটার রাখুন। তবে দীর্ঘদিন স্যাঁতসেঁতে বেসমেন্টে রাখাও এড়িয়ে চলা উচিত। এতে আর্দ্রতার কারণে বিভিন্ন অংশে সমস্যা বা জং ধরার সম্ভাবনা বাড়তে পারে।
৫. বর্ষার পর সার্ভিসিং করান
বর্ষাকাল শেষ হওয়ার পর অনুমোদিত সার্ভিস সেন্টারে স্কুটারটি পরীক্ষা করানো ভালো। বিশেষ করে বৈদ্যুতিক সংযোগ, ব্যাটারি, চার্জিং পোর্ট এবং জং বা আর্দ্রতার কারণে কোনও ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি।
সব মিলিয়ে, বর্ষায় ইলেকট্রিক স্কুটার চালানোর ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা প্রয়োজন। গভীর জল এড়িয়ে চলা, ভেজা অবস্থায় চার্জ না দেওয়া এবং স্কুটার শুকনো রাখা—এই কয়েকটি অভ্যাসই ব্যাটারি ও বৈদ্যুতিক অংশগুলিকে দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করতে পারে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.