Nusrat: গ্ল্যামার আর আত্মবিশ্বাস দুইয়ের মেলবন্ধনে ফের নেটপাড়ার নজর কাড়লেন নুসরত জাহান (Nusrat)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ নতুন মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর সেই পোস্টেই বই হাতে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি।
সাথে লেখেন, ‘গানটা শুধু উপভোগ করছি।’ তার আত্মবিশ্বাসী পোজ এবং ব্যক্তিত্বময় উপস্থিতি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে।
নুসরতকে সাধারণত নানা গ্ল্যামারাস অবতারে দেখতে পান তার অনুরাগীরা। তবে এবারের পোস্টে বইকে সঙ্গী করে তার উপস্থিতিতে ছিল অন্যরকম একটি আবহ।
হাতে বই, মুখে আত্মবিশ্বাস সবমিলিয়ে যেন নিজের মতো করে মুহূর্তটাকে উপভোগ করতে দেখা গেল অভিনেত্রীকে। ইতিমধ্যেই ভাইরাল সেসব ছবি। প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় নুসরত।
নিজের কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ঝলক তিনি নিয়মিতই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ফলে তার নতুন কোনও পোস্ট প্রকাশ্যে এলেই স্বাভাবিকভাবেই তা নিয়ে শুরু হয় চর্চা।
এবারও তার ব্যতিক্রম হয়নি। বই হাতে নুসরতের এই আত্মবিশ্বাসী উপস্থিতি প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের।
তার পোস্টে আবারও স্পষ্ট গ্ল্যামারের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব দিয়েও অনুরাগীদের মুগ্ধ করতে জানেন এই জনপ্রিয় অভিনেত্রী। এই ছবি ছাড়াও মাঝেমধ্যেই স্বামী যশ দাশগুপ্ত ও ছেলে ঈশানের সাথেও নানান মুহূর্ত ভাগ করে নেন তিনি। যেগুলি সমান পছন্দ করেন অনুরাগীরা। সবমিলিয়ে তিনি লাইমলাইটে।

Sudeshna has been writing entertainment reports since 2021.