Ditipriya: সূর্যের আলোয় উজ্জ্বল দিতিপ্রিয়া, নতুন পোস্টে মুগ্ধ নেটপাড়া

Ditipriya: সূর্যের নরম আলোয় ধরা দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। পোস্টে কখনও পাশ ফিরে, কখনও আবার একেবারে কাছ থেকে ক্যামেরার দিকে তাকিয়ে দেখা গিয়েছে তাকে।

প্রাকৃতিক আলোর ছোঁয়ায় দিতিপ্রিয়ার স্বাভাবিক সৌন্দর্য্য আরও বেশি ফুটে উঠেছে। ছবিগুলিতে অভিনেত্রীর মুখের অভিব্যক্তি এবং সাবলীল পোজ নজর কেড়েছে অনুরাগীদের। কোনও বাড়তি আড়ম্বর নয়, বরং আলো-ছায়ার খেলায় নিজের স্বাভাবিক মুহূর্তকেই ক্যামেরাবন্দী করেছেন দিতিপ্রিয়া।

আর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘একটু বিস্ময়, একটু বন্যতা, আর সূর্যালোকে ভরা এক আত্মা।’ পোস্টটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। প্রত্যেকেই তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ভাইরাল সেসব ছবি। উল্লেখ্য, ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানিমার চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন দিতিপ্রিয়া।

পরবর্তী সময়ে বড়োপর্দা ও টেলিভিশন দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি। ২০২৬ সালে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন অভিনেত্রী। এদিকে কাজের দিক থেকেও দিতিপ্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন আগ্রহ। চলতি বছরে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্বে তাকে দেখা গিয়েছিল।

পাশাপাশি মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘অভয়াশক্তি’-তে দেবী দুর্গার ভূমিকায় তার উপস্থিতি নিয়েও খবর প্রকাশ্যে এসেছে। সবমিলিয়ে, নতুন পোস্টে দিতিপ্রিয়ার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফের মনে করিয়ে দিল পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তার প্রতি অনুরাগীদের আগ্রহ এখনও অটুট।

আরও পড়ুন,
মিমির হবু বর সিদ্ধার্থ, নৌসেনায় কর্মরত! সোশ্যাল মিডিয়াতেই ছিলেন ‘লুকিয়ে’!

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক