শীঘ্রই বাজারে আসছে Moto G67s Power, Geekbench-এ ফাঁস একাধিক তথ্য! কী কী ফিচার থাকছে?

Motorola-র নতুন স্মার্টফোন Moto G67s Power নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। লঞ্চের আগেই ফোনটিকে Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। ফলে অনুমান করা হচ্ছে, খুব শীঘ্রই Moto G সিরিজের এই নতুন স্মার্টফোনটি বাজারে পা রাখতে পারে।

Geekbench মূলত স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ-সহ বিভিন্ন ডিভাইসের প্রসেসর ও গ্রাফিক্স পারফরম্যান্স পরীক্ষা করার জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম। সেখানে Moto G67s Power-এর উপস্থিতি থেকেই ফোনটির সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন সামনে এসেছে।

MediaTek Dimensity 6400 প্রসেসর
Geekbench তালিকা অনুযায়ী, Moto G67s Power-এ থাকতে পারে MediaTek Dimensity 6400 প্রসেসর। এই অক্টা-কোর চিপসেটের ছ’টি কোরের ক্লক স্পিড ২.০০GHz এবং বাকি দু’টি কোরের সর্বোচ্চ স্পিড ২.৫০GHz। গ্রাফিক্সের জন্য থাকতে পারে Mali-G57 MC2 GPU। পারফরম্যান্সের দিক থেকে বেঞ্চমার্ক পরীক্ষায় ফোনটি সিঙ্গল-কোরে ৬৮৭ এবং মাল্টি-কোরে ১,০৮৮ স্কোর করেছে বলে জানা গিয়েছে।

থাকতে পারে ৪GB RAM, চলবে Android 16-এ
Geekbench-এর তথ্য অনুযায়ী, Moto G67s Power-এর একটি ভ্যারিয়েন্টে ৪GB RAM থাকতে পারে। সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গিয়েছে। তবে ৪GB RAM ছাড়াও অন্য কোনও RAM বা স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে আসবে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বড় ব্যাটারি নিয়ে চমক দেবে Moto?
Motorola-র আগের Moto G67 Power 5G মডেলে দেওয়া হয়েছিল বিশাল ৭,০০০mAh ব্যাটারি। ফলে নতুন G67s Power মডেলেও ব্যাটারির দিকে সংস্থা বিশেষ গুরুত্ব দিতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও নতুন ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড সম্পর্কে এখনও কোনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।

Samsung Galaxy S26 FE
Samsung Galaxy S26 FE

আগের Moto G67 Power 5G-তে ছিল ৬.৭ ইঞ্চির Full-HD+ LCD ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট, Corning Gorilla Glass 7i সুরক্ষা এবং MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন। ক্যামেরার ক্ষেত্রে ছিল ৫০ মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও আগের মডেলে ছিল IP64 রেটিং এবং ৩০W ফাস্ট চার্জিং। তাই নতুন Moto G67s Power-এ এই ফিচারগুলির কতটা আপগ্রেড করা হবে, সেটাই এখন দেখার বিষয়।

তবে ফোনটির লঞ্চের তারিখ, দাম, ব্যাটারি, ক্যামেরা এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও Motorola-র তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ফলে Geekbench-এ প্রকাশিত তথ্যের ভিত্তিতে ফোনটির বিষয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক