‘চুপচাপ আমার রিলস দেখো আর কাঁদো’, রাখি সাওয়ান্তকে কড়া বার্তা কঙ্গনার!

বলিউডে কঙ্গনা রানাওয়াত মানেই বিতর্ক। এবার তাঁর নিশানায় ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। সম্প্রতি কঙ্গনা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে রাখির কিছু মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন করে বাকযুদ্ধ। আর সেই বিতর্কেই এবার রাখিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কঙ্গনা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ পোস্ট করে কঙ্গনা সরাসরি রাখির নাম না নিলেও তাঁর বক্তব্য যে রাখিকে উদ্দেশ্য করেই, তা স্পষ্ট। কঙ্গনা লেখেন, জীবনে যারা সফল হতে পারেননি, তারাই নাকি সফল মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ব্যর্থতা, ঈর্ষা এবং অহংকার ঢাকতেই কিছু মানুষ সফল নারীদের অপমান করেন।

কঙ্গনার বক্তব্য, সফল মহিলাদের হেয় করে এক ধরনের আনন্দ পান কিছু মানুষ। তবে এবার এই ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এসেছে। অকারণে অপমানিত হওয়া আর মেনে নেওয়া উচিত নয় বলেও নিজের পোস্টে ইঙ্গিত দেন অভিনেত্রী-রাজনীতিক।

এরপরই আরও তীব্র হয়ে ওঠে কঙ্গনার আক্রমণ। তিনি দাবি করেন, এত কিছু করার পরেও রাখি জীবনে একজন ‘সুইপার’ বা ঝাড়ুদারের চাকরিও জোগাড় করতে পারেননি। কারণ, তাঁর কথায়, সেই কাজের জন্যও কিছুটা যোগ্যতা বা প্রতিভা প্রয়োজন। পাশাপাশি রাখিকে চুপচাপ বসে তাঁর রিলস দেখে কাঁদার পরামর্শও দেন কঙ্গনা।

জন্মদিনে স্বামীর ঠোঁটে ঠোঁট ইমনের, পার্টিতে হাজির এক ঝাঁক তারকা—আমন্ত্রিতদের তালিকায় কারা?
জন্মদিনে স্বামীর ঠোঁটে ঠোঁট ইমনের, পার্টিতে হাজির এক ঝাঁক তারকা—আমন্ত্রিতদের তালিকায় কারা?

অবশ্য কঙ্গনা এবং রাখির মধ্যে বাকযুদ্ধ নতুন নয়। এর আগেও রাখি কঙ্গনাকে ‘গটার মাউথ’ বলে কটাক্ষ করেছিলেন। পাল্টা জবাব দিতে গিয়ে কঙ্গনা দাবি করেছিলেন, তাঁর সাফল্যের এক শতাংশও যারা অর্জন করতে পারেননি, তাঁরাই তাঁকে নিয়ে বেশি কথা বলেন। মিডিয়ায় নিজেদের উপস্থিতি বজায় রাখতেই অনেকে তাঁর নাম ব্যবহার করেন বলেও মন্তব্য করেছিলেন তিনি।

সম্প্রতি সময় রায়নার শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ অতিথি হিসেবে দেখা গিয়েছিল রাখি সাওয়ান্তকে। তাঁর সঙ্গে ছিলেন অশনীর গ্রোভার। অন্যদিকে, কঙ্গনাকে শেষবার ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিতে দেখা গিয়েছে। তবে আপাতত সিনেমার বাইরের এই দুই তারকার তীব্র বাকযুদ্ধই বলিউড মহলে চর্চার কেন্দ্রবিন্দু।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক