Sayantika: গণেশ চতুর্থীতে ঘুরতে বেরিয়ে সায়ন্তিকা, নেটপাড়ায় নজর কাড়লো নতুন পোস্ট

Sayantika: গণেশ চতুর্থীর উৎসবের আবহে মেতে উঠেছে গোটা দেশ। সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি উৎসবের ছুটিতে অনেকেই বেরিয়ে পড়েছেন ঘুরতে। সেই তালিকায় এবার দেখা গেল টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকেও (Sayantika)।

উৎসবের আমেজে ঘুরতে বেরিয়ে নিজের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সায়ন্তিকার সাম্প্রতিক পোস্টে ধরা পড়েছে তার ভ্রমণের সুন্দর কিছু মুহূর্ত। এদিন তাকে দেখা গিয়েছে নীল রঙের শাড়িতে। কখনো গণেশ প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো তার পাশে।

সাথে ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন গণেশ চতুর্থীর কথা। তার পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের নজর কেড়েছে সেই মুহূর্তগুলি। কমেন্টবক্সেও ভালোবাসা ও শুভেচ্ছার বন্যা। আসলে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় সায়ন্তিকা। নিজের কাজের আপডেটের পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তও মাঝেমধ্যেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

ফলে তার নতুন পোস্ট মানেই অনুরাগীদের মধ্যে বাড়তি উৎসাহ। গণেশ চতুর্থীর আবহে সায়ন্তিকার এই ঘোরাঘুরির মুহূর্ত যেন উৎসবের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কাজের ব্যস্ততা থেকে খানিকটা দূরে গিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী সাম্প্রতিক পোস্টে সেই ছাপই স্পষ্ট।

উল্লেখ্য, বাংলার নির্বাচন পরবর্তী সময় থেকে ফের নিজের কাজে মন দিয়েছেন অভিনেত্রী। জানিয়ে দিয়েছেন তিনি রাজনীতি থেকে সম্পূর্ণ নিজেকে দূরে সরিয়ে নেবেন এবং আবারো নতুন করে সিনেমায় কাজ শুরু করবেন। সেই যাত্রাতেই দুর্দান্ত পরিবর্তন ঘটিয়েছেন নিজের। বাড়তি ওজন কমিয়ে ফিরে এসেছেন আগে চেহারায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক