Bigg Boss Bangla: ‘তোর দৃষ্টিই নোংরা!’ রাজবীরের বিরুদ্ধে বিস্ফোরক অ্যালেক্স, ‘চুপসানো গরিব’ মন্তব্যে তোলপাড়

‘বিগ বস বাংলা’-র ঘরে ফের প্রকাশ্যে বচসা। নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা এবং সৃজলার অন্তর্বাস নিয়ে মন্তব্য ঘিরে বিতর্কের পর এবার রাজবীর দে-কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। মেকআপ করাকে ঘিরে আলেকজান্দ্রা টেলর ও রাজবীরের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ।

ঘটনার সূত্রপাত অ্যালেক্স যখন নিজের মেকআপ করছিলেন, সেই সময়। অভিযোগ, নিজের খাটে বসে একদৃষ্টে অ্যালেক্সের দিকে তাকিয়ে ছিলেন রাজবীর। বিষয়টি অ্যালেক্সের অস্বস্তির কারণ হয়ে ওঠে। এরপরই রাজবীরকে সরাসরি প্রশ্ন করেন তিনি। অ্যালেক্সের অভিযোগ, রাজবীর যেভাবে তাঁর দিকে তাকাচ্ছিলেন, তাতে তিনি স্বচ্ছন্দ বোধ করছিলেন না। ক্ষোভ প্রকাশ করে তিনি রাজবীরকে বলেন, তাঁর তাকানোর ধরন ‘একেবারেই ভালো নয়’ এবং এতে তিনি অস্বস্তি বোধ করছেন।

অ্যালেক্সের অভিযোগের পাল্টা জবাব দেন রাজবীরও। তাঁর দাবি, বিগ বসের ঘরে থাকা প্রত্যেক প্রতিযোগীকে পর্যবেক্ষণ করার কারণেই তিনি স্বাভাবিকভাবে সবার দিকে তাকাচ্ছিলেন। তাঁর বক্তব্যে অ্যালেক্স অবশ্য শান্ত হননি। বরং দু’জনের মধ্যে বচসা আরও বাড়তে থাকে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অ্যালেক্স রাজবীরকে একটি অপশব্দ ব্যবহার করেন। পাশাপাশি তাঁকে ‘চুপসানো গরিব’ বলেও কটাক্ষ করেন বলে অভিযোগ। এই মন্তব্য ঘিরে ঘরের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে। যদিও রাজবীর সেই সময় নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে। ঘটনার সময় ঘরের অন্যান্য প্রতিযোগীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যায়। অ্যালেক্সের ওই মন্তব্য শুনে কয়েকজনকে হাসতেও দেখা যায় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এই ঘটনা নিয়ে দর্শকদের মধ্যেও মতভেদ তৈরি হয়েছে। একাংশের মতে, কোনও প্রতিযোগী কারও দৃষ্টিতে অস্বস্তি বোধ করলে তা নিয়ে প্রতিবাদ করার অধিকার তাঁর রয়েছে। অন্যদিকে, রাজবীরের সমর্থকদের একাংশের বক্তব্য, অ্যালেক্স নিজের আপত্তি জানাতে পারতেন, কিন্তু গালিগালাজ বা ব্যক্তিগত কটাক্ষ না করলেও চলত।

নন্দিনী ও সৃজলাকে ঘিরে আগের বিতর্কের পর এবার অ্যালেক্সের সঙ্গে রাজবীরের এই সংঘাত ‘বিগ বস বাংলা’-র ঘরের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। আগামী দিনে এই ঘটনার প্রভাব প্রতিযোগীদের সম্পর্কের উপর কতটা পড়ে, এখন সেদিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক