DeSu7: পুরনো রসায়নে ফের মুগ্ধতা! দেব-শুভশ্রীর ছবিতে নস্ট্যালজিয়ার ছোঁয়া, নজর কাড়লো ‘দেশু৭’

DeSu7: দীর্ঘ অপেক্ষার পর ফের একসঙ্গে দেব (Dev) ও শুভশ্রী (Subhasree)। তাদের নতুন ছবি সামনে আসতেই যেন ফিরে এসেছে টলিউডের সেই চেনা জুটির নস্ট্যালজিয়া। সম্প্রতি প্রকাশ্যে আসা এই ছবিতে হাসি-ঠাট্টায় মেতে থাকতে দেখা গিয়েছে দুই তারকাকে।

একে অপরের সঙ্গে তাদের স্বচ্ছন্দ মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। শুধু তাই নয় নজর কেড়েছে দু’জনের ঘনিষ্ঠতা। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের দেশু’। যা ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই যেন ফিরে গেলেন পুরনো দিনে।

একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’-সহ একাধিক সিনেমায় জুটি হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন দেব-শুভশ্রী। দীর্ঘ বিরতির পর ‘দেশু ৭’-এর হাত ধরে আবারও তাদের একসঙ্গে পর্দায় ফেরার খবর তাই স্বাভাবিকভাবেই তৈরি করেছে বাড়তি আগ্রহ।

শুধু জুটি হিসেবে প্রত্যাবর্তন নয়, ‘দেশু ৭’ আরও একটি কারণে বিশেষ। এই সিনেমার পরিচালনার দায়িত্বও নিয়েছেন দেব। সম্প্রতি তিনি জানিয়েছেন, মনের মতো চিত্রনাট্য না পাওয়ার পর তার টিমের পরামর্শেই নিজে পরিচালনার দায়িত্ব নেন। ইতিমধ্যেই সিনেমার ‘তোর শুধু তোর’ গানেও ধরা পড়েছে দেব-শুভশ্রীর পুরনো রোম্যান্টিক আবহের নতুন ঝলক।

তবে পর্দার রসায়নের বাইরে বাস্তব জীবনে দু’জনেই নিজেদের বর্তমান সম্পর্ক ও জীবনের প্রতি সম্মান বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সমীকরণের কথাই জানিয়েছেন। ফলে তাদের এই নতুন ছবি যেন পুরনো স্মৃতিকে সঙ্গে নিয়ে একেবারে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক