দীর্ঘ অপেক্ষার অবসান! নতুন বছরে খুলতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। নতুন বছরের শুরুতেই ফের খুলে যেতে পারে কবি সুভাষ মেট্রো স্টেশন। রেলবোর্ডের তরফে আগামী ১ জানুয়ারি নতুন করে তৈরি এই স্টেশনটি যাত্রীদের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী দ্রুত গতিতে চলছে স্টেশন তৈরির কাজ। তবে গত দু’মাসের টানা বৃষ্টিতে বারবার কাজ ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা শুরু করা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।

গত ২৮ জুলাই থেকে বন্ধ রয়েছে ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন। প্ল্যাটফর্মের পিলারে ফাটল-সহ একাধিক পরিকাঠামোগত সমস্যা ধরা পড়ার পর পুরনো স্টেশনটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। প্রথমে জানানো হয়েছিল, প্রায় ৮-৯ মাসের মধ্যে কাজ শেষ করে স্টেশনটি ফের চালু করা হবে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে।

মেট্রোকর্তাদের দাবি, রেলবোর্ডের তরফে ১ জানুয়ারিকেই স্টেশন চালুর লক্ষ্যমাত্রা হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। সেই সময়সীমার মধ্যে কাজ শেষ করতে দিনরাত এক করে কাজ চলছে। পুরনো স্টেশন ভাঙার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং নতুন স্টেশন তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে। স্টেশনের জন্য প্রয়োজনীয় আন্ডারগ্রাউন্ড পাইলিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। পাশাপাশি অতিরিক্ত কর্মী নিয়োগ করে কাজের গতি বাড়ানোর চেষ্টা চলছে।

তবে বৃষ্টিই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত দু’মাস ধরে প্রায় প্রতিদিনই বৃষ্টির কারণে নির্মাণকাজে ব্যাঘাত ঘটছে। ফলে ১ জানুয়ারির মধ্যে নিউ গড়িয়া তথা কবি সুভাষ স্টেশনের কাজ পুরোপুরি শেষ করে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় শুধু যাত্রীরাই সমস্যায় পড়ছেন না, প্রভাব পড়েছে অরেঞ্জ লাইনেও। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও কবি সুভাষ থেকে যাত্রী ওঠানামা বন্ধ থাকায় যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে দীর্ঘদিন ধরে তুলনামূলক ফাঁকা ট্রেন চালাতে হচ্ছে এবং কর্তৃপক্ষের লোকসানের পরিমাণও বাড়ছে।

মূলত বহু যাত্রী নিউ গড়িয়া থেকেই অরেঞ্জ লাইনের মেট্রোয় উঠতেন। সেই স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় বেলেঘাতা পর্যন্ত চালু থাকা পরিষেবায় যাত্রীসংখ্যায় ধস নেমেছে বলে মেট্রো সূত্রে খবর। তাই বছরের শেষের মধ্যেই নির্মাণকাজ শেষ করে নতুন বছরের শুরুতে স্টেশনটি চালু করতে চাইছে কর্তৃপক্ষ।

কবি সুভাষ মেট্রো স্টেশনটি গড়িয়ার বিস্তীর্ণ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন স্টেশন বন্ধ থাকায় যাত্রীদের বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হচ্ছে। অনেককে নিকটবর্তী শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে দু’বার অটো বদলে যাতায়াত করতে হচ্ছে। এতে যেমন বাড়ছে যাতায়াতের খরচ, তেমনই অতিরিক্ত সময়ও লাগছে।

যাত্রীদের একাংশের অভিযোগ, এর আগে চলতি বছরের এপ্রিল-মে নাগাদ কবি সুভাষ স্টেশন খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও পরিষেবা শুরু হয়নি। এখন রেলবোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ জানুয়ারি স্টেশনটি খুলে দেওয়া যায় কি না, সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক