Bigg Boss Bangla: ‘চুপ শালা গরিব’ মন্তব্যের বিতর্ক কাটেনি, তার আগেই বিগ বসের ঘর ছাড়লেন অ্যালেক্স, রবিবার বাদ সায়ক?

‘বিগ বস বাংলা’-র ঘরে ফের বড়সড় পরিবর্তন। শনিবারের পর্বে রিয়্যালিটি শো থেকে বিদায় নিলেন বিদেশিনি প্রতিযোগী আলেকজান্দ্রা টেলর ওরফে অ্যালেক্স। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় চলা এই শোয়ে ২১ দিনের যাত্রার পর এভিক্ট হলেন তিনি।

তবে অ্যালেক্সের বিদায়ের পরও চলতি সপ্তাহের উত্তেজনা শেষ হচ্ছে না। জানা যাচ্ছে, এই সপ্তাহে হতে পারে ডাবল এভিকশন। শনিবার অ্যালেক্সের পর বর্তমানে ডেঞ্জারজোনে রয়েছেন সায়ক চক্রবর্তী, নিরঞ্জন মণ্ডল এবং দীপেন্দু বিশ্বাস। ফলে রবিবারের পর্বে এই তিনজনের মধ্যে একজনের বিদায় নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্যভাবে সায়কের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

‘চুপ শালা গরিব’ মন্তব্য ঘিরে বিতর্ক

অ্যালেক্সের বিদায়ের পর নতুন করে আলোচনায় এসেছে তাঁর সাম্প্রতিক একটি মন্তব্য। সহ-প্রতিযোগী রাজবীরকে উদ্দেশ্য করে তিনি ‘চুপ শালা গরিব’ বা ‘চুপসানো গরিব’ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র বিতর্ক।

পরবর্তীতে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় বিষয়টি নিয়ে অ্যালেক্সকে প্রশ্ন করেন। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে অ্যালেক্স জানান, তিনি রাজবীরকে আর্থিকভাবে গরিব বোঝাতে চাননি। বরং তাঁর দাবি, রাজবীরের চিন্তাভাবনা বা মানসিকতার দিকটিকেই ‘গরিব’ বলতে চেয়েছিলেন।

ভাষার সমস্যাও কি বড় কারণ?

শোয়ের শুরু থেকেই অ্যালেক্সের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বাংলা ভাষা। অন্যান্য প্রতিযোগীদের মতো সাবলীলভাবে বাংলা বলতে না পারায় অনেক সময় নিজের বক্তব্য, আবেগ কিংবা যুক্তি প্রকাশ করতে সমস্যায় পড়েছেন তিনি।

‘বিগ বস’-এর মতো একটি রিয়্যালিটি শোয়ে যেখানে প্রতিযোগীদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে ভাষাগত সীমাবদ্ধতা অ্যালেক্সের জন্য বাড়তি সমস্যা তৈরি করেছিল। অনেক সময় তিনি যা বোঝাতে চেয়েছেন, তা সঠিকভাবে অন্যদের কাছে পৌঁছয়নি। আবার শব্দচয়নের কারণে তৈরি হয়েছে বিতর্কও।

২১ দিনের যাত্রায় নানা ঘটনা ও বিতর্কের পর শেষ পর্যন্ত ‘বিগ বস বাংলা’ থেকে বিদায় নিলেন আইরিশ প্রতিযোগী অ্যালেক্স। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গে এখন নজর রবিবারের পর্বের দিকে। সায়ক চক্রবর্তী কি সত্যিই দ্বিতীয় এভিকশনে বাদ পড়বেন? পাশাপাশি অভিনেতা সৌরভ দাসের সম্ভাব্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘিরেও তৈরি হয়েছে নতুন কৌতূহল। তাঁর প্রবেশে বিগ বসের ঘরের সমীকরণ কতটা বদলায়, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক