বিগ বস বাংলার ঘরে কোণঠাসা রাজবীর! ‘সফট টার্গেট হয়ে গিয়েছে’, দীর্ঘ পোস্টে পাশে দাঁড়ালেন শ্রীলেখা

বিগ বস বাংলার ঘরে রাজবীর দে-কে ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে। নন্দিনী দত্ত ছাড়া কার্যত গোটা ঘরেই রাজবীর একা হয়ে পড়েছেন বলে দাবি করছেন তাঁর সমর্থকদের একাংশ। উইকেন্ডের এপিসোডে রাজবীরের প্রশংসা করায় সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে জীতু কমল, তনুশ্রীদের। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় রাজবীরকে সমর্থন করে দীর্ঘ পোস্ট করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

নিজের পোস্টে শ্রীলেখা দাবি করেছেন, বিগ বসের ঘরে প্রথম দিন থেকেই রাজবীরকে ‘কালেকটিভ টার্গেটিং’-এর মধ্যে রাখা হয়েছে। তাঁর কথায়, রাজবীরকে শুরু থেকেই ‘অসভ্য’, ‘গাম্বাট’ বা নানা নেতিবাচক তকমায় দেখা হয়েছে। পাশাপাশি ঘরে রাজবীরের বিপরীতে সংখ্যার ব্যবধানের কথাও তুলে ধরেছেন তিনি। শ্রীলেখার বক্তব্য, একজন মানুষকে যদি একসঙ্গে অনেকজন ক্রমাগত অসম্মান করেন, খোঁটা দেন এবং কোণঠাসা করেন, তাহলে তাঁর কাছ থেকে সবসময় অত্যন্ত সংযত ও শান্ত আচরণ আশা করাও বাস্তবসম্মত নয়।

তবে রাজবীরের সব আচরণকে সমর্থন করেননি অভিনেত্রী। বিশেষ করে রাজবীরের ‘পুকুরের মাছ’ মন্তব্যের সমালোচনা করেছেন তিনি। শ্রীলেখার মতে, ওই মন্তব্য কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। একইসঙ্গে তাঁর দাবি, রাজবীর অনেক সময় সবার সঙ্গে হেসে কথা বলার চেষ্টা করেন এবং ভাষাগত সমস্যার কারণেও কিছু কথা বা আচরণের অর্থ হয়তো তিনি পুরোপুরি বুঝে উঠতে পারেন না। রাজবীরের বয়স ও তাঁর ব্যক্তিগত সংগ্রামের প্রসঙ্গও নিজের পোস্টে তুলে ধরেছেন শ্রীলেখা। তাঁর দাবি, অন্যদের তুলনায় রাজবীর বয়সে ছোট এবং মুম্বইয়ে এখনও নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। সেই কারণে তিনি তুলনামূলকভাবে ‘সফট টার্গেট’ হয়ে উঠেছেন বলেই মনে করেন অভিনেত্রী।

রাজবীরের খাওয়া নিয়েও ঘরে বারবার মন্তব্য করা হচ্ছে বলে উল্লেখ করেছেন শ্রীলেখা। তাঁর বক্তব্য অনুযায়ী, দুধ, ডিম বা অন্যান্য খাবার নিয়ে সামনে দিয়ে যাওয়া, খাওয়াকে কেন্দ্র করে কথা বলা কিংবা চিৎকার করে অপমান করার মতো ঘটনা দিনের পর দিন চলতে থাকলে কোনও মানুষের পক্ষেই মানসিকভাবে সম্পূর্ণ প্রভাবমুক্ত থাকা কঠিন। পাশাপাশি নন্দিনী দত্তের ভূমিকাও উল্লেখ করেছেন শ্রীলেখা। তাঁর মতে, গোটা ঘরে অন্তত একজন মানুষ রয়েছেন যিনি রাজবীরকে সঙ্গ দেওয়ার এবং তাঁর হয়ে কথা বলার চেষ্টা করছেন।

দর্শকদের উদ্দেশেও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তাঁর মতে, রাজবীরকে বিচার করার আগে এটাও ভেবে দেখা প্রয়োজন যে, একজন মানুষকে কতটা চাপের মধ্যে রাখলে তিনি শেষ পর্যন্ত এভাবে ‘ফাইটব্যাক’ করতে বাধ্য হন।

শ্রীলেখার পোস্টের কমেন্ট সেকশনেও রাজবীরকে সমর্থন করে বহু মন্তব্য দেখা গিয়েছে। তাঁর সমর্থকদের একাংশের বক্তব্য, রাজবীরের বেশ কিছু আচরণ সমর্থনযোগ্য না হলেও বিগ বসের ঘরে তাঁকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে বলে তাঁদের মনে হচ্ছে, সেটিও ঠিক নয়। সোশ্যাল মিডিয়াতেও রাজবীরকে ঘিরে তৈরি হয়েছে পক্ষে-বিপক্ষে জোর আলোচনা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক