প্রয়াত কৃষ্ণা মুখোপাধ্যায়, মাতৃহারা রানি মুখোপাধ্যায়, শোকের ছায়া বলিউডে

মাতৃহারা হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। প্রয়াত হয়েছেন তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে পরিবারের তরফে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে মুখোপাধ্যায় পরিবারে।

প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের তরফেও একটি বিবৃতি প্রকাশ করে কৃষ্ণা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও পরিবারের তরফে কোনও তথ্য জানানো হয়নি।

যশ রাজ ফিল্মসের বিবৃতিতে পরিবারের গভীর শোকের কথা জানানো হয়েছে। একইসঙ্গে এই কঠিন সময়ে মুখোপাধ্যায় পরিবারের পাশে থাকার জন্য সকলের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। শোকের আবহে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার জন্যও সকলের কাছে অনুরোধ জানানো হয়েছে।

কৃষ্ণা মুখোপাধ্যায় শুধু রানি মুখোপাধ্যায়ের মা হিসেবেই পরিচিত ছিলেন না, তাঁর নিজেরও ছিল সঙ্গীতজগতের সঙ্গে যোগ। তিনি ছিলেন একজন প্লেব্যাক গায়িকা। ১৯৮২ সালের তিসরি আঁখ ছবির ‘ইদ কে দিন গলে মিল লে রাজা’ গানটির জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।

মেয়ের অভিনয়জীবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কৃষ্ণার। রানিকে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে আসতে তিনিই উৎসাহ দিয়েছিলেন। পরবর্তীকালে রানি মুখোপাধ্যায় বলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান।

মায়ের প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ রানি ও তাঁর পরিবার। কৃষ্ণা মুখোপাধ্যায়ের মৃত্যুতে বলিউডেরও নেমে এসেছে শোকের ছায়া।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক