‘ভুল আর ইচ্ছাকৃত আঘাত এক নয়’, সৃজলার চোট নিয়ে নন্দিনীর টিমের সাফাই, ক্ষোভ নেটপাড়ায়

‘বিগ বস বাংলা’র ঘরে ক্যাপ্টেন বাছাইয়ের টাস্ক ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। টাস্ক চলাকালীন নন্দিনী দত্তর টানাহেঁচড়ায় পড়ে গিয়ে চোট পান সৃজলা গুহ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। অনেক দর্শকই নন্দিনীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে তাঁকে শো থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহের ক্যাপ্টেন বাছাইয়ের টাস্ককে ঘিরে। প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলায় জয়ী হয়ে পরবর্তী ধাপে পৌঁছন সৃজলা, মনামী, জীতু, তনুশ্রী এবং রাজবীর। পরের টাস্কে কাঠের ঘোড়ায় বসে থাকতে হয় প্রতিযোগীদের। নিয়ম অনুযায়ী, অন্যরা চেষ্টা করতে পারেন প্রতিপক্ষকে ঘোড়া থেকে নামানোর। তবে সেই সময় কারও গায়ে আঘাত না করার বিষয়টিও গুরুত্ব পায়।

এই টাস্ক চলাকালীন সৃজলাকে নামানোর চেষ্টা করেন নন্দিনী। সেই সময় সৃজলা পড়ে গিয়ে চোট পান। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নন্দিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন দর্শকদের একাংশ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন নন্দিনীর বাবা সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়, তিনি সৃজলার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। যদিও সেই পোস্টের কমেন্টেও নন্দিনীকে নিয়ে সমালোচনা করেন নেটিজেনদের একাংশ।

20260923 142813
নন্দিনীর টিমের বার্তা

এরপর নন্দিনীর টিমের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি পোস্ট করা হয়। সেখানে ঘটনার জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি দাবি করা হয়, সৃজলাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার কোনও উদ্দেশ্য নন্দিনীর ছিল না। তাঁদের বক্তব্য, “ভুল আর ইচ্ছে করে কাউকে আঘাত করা এক জিনিস নয়।” স্টোরিতে আরও বলা হয়, খেলায় ভুল হতে পারে, কিন্তু তার ভিত্তিতে নন্দিনীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। নন্দিনী কখনও কারও ক্ষতি করতে চান না বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি, এই মুহূর্তে নন্দিনী সৃজলার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন বলে জানানো হয়েছে।

20260923 142754
সৃজলার টিমের বার্তা

অন্যদিকে, সৃজলার টিমের তরফেও তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। জানানো হয়েছে, সৃজলার চোট লাগলেও তা আপাতত ভয়াবহ নয়। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসা চলছে। দ্রুত সুস্থ হয়ে তিনি আবার ‘বিগ বস বাংলা’র খেলায় ফিরবেন বলেই আশা করছে তাঁর টিম।

তবে টিমের তরফে ব্যাখ্যা দেওয়ার পরেও বিতর্ক থামেনি। নন্দিনীর আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও ক্ষোভ প্রকাশ করছেন দর্শকদের একাংশ। ফলে সৃজলার চোট এবং ক্যাপ্টেন বাছাইয়ের টাস্ক ঘিরে ‘বিগ বস বাংলা’র ঘরের উত্তেজনা আরও বেড়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক