Sreemoyee-Kanchan: ছেলেমেয়ে সামলে ফের ডেটে কাঞ্চন-শ্রীময়ী! রোম্যান্টিক মুহূর্তে জমজমাট তারকা দম্পতি

Sreemoyee-Kanchan: সংসার, সন্তান আর কাজের ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য সময় বের করে নিতে ভোলেন না কাঞ্চন মল্লিক (Kanchan) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। সম্প্রতি ফের একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।

তাদের সাম্প্রতিক পোস্ট ঘিরেই এখন অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন করে চর্চা। ছবিতে দেখা যাচ্ছে আদর্শ বাঙালী সাজে রেস্তোরাঁয় খেতে গিয়েছেন তারা। শ্রীময়ীর পরনে লাল শাড়ি, কাঞ্চন পরেছেন পাঞ্জাবি। তাদের প্রেম দেখে রীতিমতো হিংসা হচ্ছে অনুরাগীদের, এই বিষয়েও বলতে দেখা গিয়েছে তাদের।

অন্যদিকে, শ্রীময়ীর শেয়ার করা সাম্প্রতিক একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি পার্টিতে একসঙ্গে উপস্থিত হয়েছেন তারা। সেখানেই দু’জনকে রোম্যান্টিক ডান্স করতে দেখা যায়। কাঞ্চনের পরনে ছিল নীল শার্ট ও প্যান্ট, অন্যদিকে শ্রীময়ীকে দেখা যায় হলুদ টপ ও জিনসে।

নাচের মুহূর্তে একে অপরের সঙ্গ বেশ উপভোগ করছিলেন তারা।
কাঞ্চন-শ্রীময়ীর জীবনে এখন অবশ্য শুধু দু’জনের সংসার নয়। তাদের পরিবারে রয়েছে দুই সন্তানও। ২০২৪ সালে তাদের কন্যা কৃষভির জন্ম হয় এবং পরবর্তীতে তাদের পরিবারে আরও এক সন্তানের আগমন ঘটে।

সম্প্রতি রাখিবন্ধনেও সন্তানদের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেছিলেন শ্রীময়ী। তাই সন্তান ও সংসারের দায়িত্ব সামলে এই দম্পতির এমন একান্ত সময় কাটানোর মুহূর্ত নিঃসন্দেহে নজর কেড়েছে। কাঞ্চন ও শ্রীময়ী অবশ্য বরাবরই নিজেদের মতো করে জীবন উপভোগ করতে দেখা যায়। সাম্প্রতিক এই পোস্টও যেন সেই বার্তাই দিচ্ছে, সন্তান ও সংসারের ব্যস্ততার মাঝেও সম্পর্কের জন্য একটু ‘কাপল টাইম’ জরুরী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক