‘বিগ বস বাংলা’-র ঘরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। কখনও ঝগড়া-বিবাদ, কখনও বন্ধুত্ব, আবার কখনও সম্পর্কের রসায়ন—সব মিলিয়ে জমজমাট রিয়্যালিটি শো। তবে সাম্প্রতিক সময়ে দর্শকদের নজর কেড়েছে রাজবীর দে এবং নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা।
ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে রাজবীর ঘরে প্রবেশ করার পর থেকেই নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিগ বসের ঘরে তাঁদের একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে ঘনিষ্ঠ মুহূর্ত—সবই নজর কেড়েছে দর্শকদের। ফলে প্রশ্ন উঠেছে, এই সম্পর্ক কি শুধুই রিয়্যালিটি শোর খেলার অংশ, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও সমীকরণ?
এ বার মেয়ের সঙ্গে রাজবীরের সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নন্দিনীর বাবা। এক সাক্ষাৎকারে তাঁকে রাজবীরকে সম্ভাব্য জামাই হিসেবে মেনে নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টিকে আপাতত ‘বিগ বসের খেলা’ হিসেবেই দেখছেন বলে জানান। নন্দিনীর বাবা বলেন, “এটা সম্পূর্ণভাবেই বিগ বসের খেলা। এমন এক পরিবেশে এই সময় কারও কাউকে ভালো লাগতেই পারে, কারও সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে। এটা খুবই স্বাভাবিক।”
তবে ভবিষ্যতে মেয়ের জীবনের কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি নন্দিনীর ইচ্ছাকেই প্রাধান্য দেবেন, সেটাও স্পষ্ট করে দিয়েছেন। রাজবীরকে জামাই হিসেবে পছন্দ করেন কি না, কিংবা ভবিষ্যতে তাঁদের সম্পর্ক অন্য কোনও দিকে এগোতে পারে কি না—এই প্রশ্নের জবাবে নন্দিনীর বাবা জানান, ভবিষ্যতে সত্যিই এমন কোনও পরিস্থিতি তৈরি হলে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
তাঁর কথায়, “ভবিষ্যতে যদি সত্যিই সেরকম কিছু ঘটে, তবে আমার মেয়ে যা চাইবে আমি সেটাই করব। আমার জীবনের ক্ষেত্রে আমার মেয়ের কথাই শেষ কথা।” রাজবীরের ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর থেকেই তাঁকে ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে ‘বিগ বস বাংলা’-র ঘরে। একদিকে তাঁর কড়া মেজাজ, অন্যদিকে নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা—দুই ভিন্ন দিকই তাঁকে চর্চায় রেখেছে।
এখন প্রশ্ন একটাই, বিগ বসের ঘরে তৈরি হওয়া রাজবীর-নন্দিনীর এই সমীকরণ কি শুধু শোয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে বাস্তব জীবনেও তার কোনও প্রভাব পড়বে? উত্তর মিলবে সময়ের সঙ্গে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.