রাহুলের দেওয়া জামা পরে ‘দাদাগিরি’র মঞ্চে সৃজিত, ‘আজ ওঁর কাছে হারতে চাই’ বলেই আবেগপ্রবণ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি এখনও সতেজ তাঁর বন্ধু, সহকর্মী এবং অনুরাগীদের মনে। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতার। মর্মান্তিক সেই ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও রাহুলকে ঘিরে আবেগ এতটুকু কমেনি। এবার ‘দাদাগিরি’র মঞ্চে প্রয়াত বন্ধুকে স্মরণ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

রাহুলের সঙ্গে সৃজিতের বন্ধুত্ব ছিল দীর্ঘদিনের। ক্রীড়াপ্রেম, খাবারের প্রতি ভালবাসা এবং সিনেমার প্রতি আগ্রহ—একাধিক বিষয়ে তাঁদের মিল ছিল। সৃজিতের পরিচালনায় ‘জুলফিকার’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং ‘দুর্গ রহস্য’-এর মতো ছবিতেও অভিনয় করেছেন রাহুল।

‘দাদাগিরি’র মঞ্চেও একাধিকবার একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল দুই বন্ধুকে। কখনও প্রতিদ্বন্দ্বী হিসেবে একে অপরের মুখোমুখি হয়েছেন তাঁরা। সেই পুরনো দিনের স্মৃতিই এবার নতুন করে উঠে এল অনুষ্ঠানের মঞ্চে।

রাহুলের স্মৃতিচারণা করতে গিয়ে সৃজিত জানান, তিনি যে জামাটি পরে ‘দাদাগিরি’র মঞ্চে এসেছেন, সেটি তাঁকে উপহার দিয়েছিলেন রাহুল। সৃজিত বলেন, “এই জামাটা আমায় দিয়েছিল রাহুল। আজ অবধি যে ক’বার রাহুল ‘দাদাগিরি’তে খেলেছে, একবার ছাড়া প্রতিবারই দ্বিতীয় হয়েছে আর আমি প্রথম। ও আমাকে বলত, এবার আমরা খেলতে গেলে দেখবে আমি তোমাকে হারিয়ে দেব।”

এর পরই আবেগঘন হয়ে পড়েন পরিচালক। প্রয়াত বন্ধুকে উদ্দেশ্য করে সৃজিত বলেন, “আজ আমি রাহুলের কাছে হারতে চাই।” সৃজিতের এই কথায় আবেগপ্রবণ হয়ে পড়েন ‘দাদাগিরি’র সঞ্চালক দেব-সহ উপস্থিত সকলে। রাহুলকে স্মরণ করে দেব বলেন, “রাহুল আজও আমাদের মধ্যে আছে। যেখানে থেকো, ভালো থেকো।”

‘দাদাগিরি’র মঞ্চে রাহুলের স্মৃতিচারণার এই মুহূর্তের প্রোমো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বন্ধুর দেওয়া জামা পরে তাঁর স্মৃতিতে সৃজিতের আবেগঘন বক্তব্য এবং দেবের শ্রদ্ধা—সব মিলিয়ে মুহূর্তটি দর্শকদেরও আবেগাপ্লুত করেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক