বিগ বস বাংলায় মেগা টুইস্ট! সত্যিই কি শো ছাড়তে চলেছেন নন্দিনী?

বিগ বস বাংলার ঘরে ফের উত্তেজনার পারদ চড়ছে। প্রতিদিনই নতুন বিতর্ক, ঝগড়া এবং সম্পর্কের টানাপোড়েনে জমে উঠেছে এই রিয়্যালিটি শো। তবে চলতি সপ্তাহে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বড় চমক। শোনা যাচ্ছে, এ সপ্তাহে বিগ বসের ঘর থেকে বিদায় নিতে পারেন অন্যতম চর্চিত প্রতিযোগী নন্দিনী দত্ত। যদিও তাঁর এই বিদায় ঘিরেই তৈরি হয়েছে নতুন রহস্য।

টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি সপ্তাহের এলিমিনেশনে বিপদের মুখে রয়েছেন নন্দিনী। শনিবারের বিশেষ ‘দাদার দরবার’ পর্বে তাঁর ভাগ্য নির্ধারণ হতে পারে। তবে গুঞ্জন, নন্দিনীকে যদি ঘর থেকে বেরিয়েও যেতে হয়, তা হলে সেটি নাকি তাঁর চূড়ান্ত বিদায় হবে না। বরং বিগ বসের তরফে তাঁর জন্য অপেক্ষা করতে পারে বিশেষ কোনও চমকপ্রদ ব্যবস্থা। নতুন কোনও কৌশলে তাঁকে আবারও মূল খেলায় ফিরিয়ে আনা হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।

শোয়ের শুরু থেকেই নন্দিনী দত্তকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে সহ-প্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বারবার চর্চা হয়েছে। কখনও তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা, কখনও মনোমালিন্য, আবার কখনও তুমুল ঝগড়া— সব মিলিয়ে বিগ বসের ঘরের অন্যতম আলোচিত জুটি হয়ে উঠেছেন তাঁরা।

তবে সম্প্রতি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিনেতা জীতুর সঙ্গে রাজবীরের হাতাহাতি এবং জীতুর প্রাক্তন স্ত্রীকে নিয়ে নন্দিনীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। এই ঘটনায় সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া ভর্ৎসনার মুখেও পড়তে হয় নন্দিনী ও রাজবীরকে। ফলে তাঁদের খেলা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

একদিকে বিতর্ক, অন্যদিকে রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ— সব মিলিয়ে নন্দিনীকে ঘিরে বিগ বসের ঘরে উত্তেজনা বরাবরই বেশি। এবার সত্যিই কি তাঁকে বিদায় নিতে হবে, নাকি এলিমিনেশনের পরেও নতুন কোনও চমকের মাধ্যমে খেলায় ফিরে আসবেন তিনি?

মোহিত সুরির সঙ্গে হাসিমুখে সেলফি তৃষাণজিতের, তবে কি এবার বলিউডে অভিষেক প্রসেনজিৎ-পুত্রের?
মোহিত সুরির সঙ্গে হাসিমুখে সেলফি তৃষাণজিতের, তবে কি এবার বলিউডে অভিষেক প্রসেনজিৎ-পুত্রের?

এই সমস্ত জল্পনার উত্তর মিলতে পারে শনিবার রাতের বিশেষ ‘দাদার দরবার’ পর্বে। এখন দর্শকদের নজর সেদিকেই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক