বিগ বসের ঘর ছাড়তেই বিপাকে নন্দিনী, ইনবক্সে ধর্ষণের হুমকি! কী জানালেন অভিনেত্রী?

‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) ঘর থেকে বিতর্কের মধ্যেই বিদায় নিতে হয়েছে নন্দিনী দত্তকে (Nandini Dutta)। সহ-প্রতিযোগী রাজবীর দে-র গায়ে হাত তোলার ঘটনায় শেষ পর্যন্ত শো থেকে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে বিগ বসের ঘর থেকে বেরিয়ে এসেও বিতর্কের পিছু ছাড়ছে না অভিনেত্রীর। বরং বাইরে পা রাখতেই সোশ্যাল মিডিয়ায় এক ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অভিনেত্রীর দাবি, ইনবক্সে একাধিক ধর্ষণের হুমকি পেয়েছেন তিনি। পাশাপাশি কিছু অনুরাগীর অস্বাভাবিক প্রতিক্রিয়াতেও অবাক নন্দিনী।

শনিবারের ‘দাদার দরবার’ পর্বে নন্দিনীকে নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজবীরের গায়ে হাত তোলার ঘটনাকে কোনওভাবেই মেনে নিতে পারেননি তিনি। নন্দিনীকে স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের আচরণের জন্য বিগ বসের ঘরে তাঁর কোনও জায়গা নেই।

এমনকী সৌরভ জানান, একই কাজ যদি দুর্নিবার, রাজবীর কিংবা জিতু করতেন, তা হলেও তাঁদের একইভাবে শো থেকে বের করে দিতেন। নন্দিনী বারবার ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়লেও সিদ্ধান্ত বদলাননি সঞ্চালক। বিদায়ের আগে রাজবীরকে জড়িয়ে ধরে নিজের আচরণের জন্য ক্ষমা চান অভিনেত্রী। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। চোখের জল নিয়েই বিগ বসের ঘর ছাড়তে হয় তাঁকে। বিগ বসের ঘর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নন্দিনী। অভিনেত্রী জানান, ফোন হাতে পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মেসেজ আসতে শুরু করে। সেখানে যেমন অনুরাগীদের ভালোবাসা ও সমর্থন রয়েছে, তেমনই রয়েছে অশালীন মন্তব্য এবং ভয়ংকর হুমকিও।

নন্দিনীর দাবি, কয়েকজন তাঁকে সরাসরি ধর্ষণের হুমকি দিয়েছেন। এমন মেসেজ দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত ও বিস্মিত তিনি। একটি রিয়্যালিটি শোয়ে প্রতিযোগীর আচরণের জন্য এভাবে ব্যক্তিগত আক্রমণ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েও প্রশ্ন উঠছে। শুধু নেতিবাচক মন্তব্য নয়, কিছু অনুরাগীর প্রতিক্রিয়াও অবাক করেছে অভিনেত্রীকে। নন্দিনী জানিয়েছেন, কয়েকজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তিনি বিগ বস থেকে বাদ পড়েছেন বলে তাঁরা নিজেদের হাত কেটে নেবেন। প্রিয় প্রতিযোগীর বিদায়ে এমন চরম প্রতিক্রিয়া দেখে রীতিমতো হতবাক নন্দিনী।

অন্যদিকে, নন্দিনীর বিদায়ের পর বিগ বসের ঘরে রাজবীরের ভবিষ্যৎ গেম প্ল্যান নিয়েও শুরু হয়েছে জল্পনা। এর আগে নন্দিনীকে সিক্রেট রুমে পাঠানোর পর রাজবীরের খেলায় বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছিল। কিন্তু নন্দিনী ফিরে আসতেই তাঁদের সম্পর্কের সমীকরণ আবার আগের জায়গায় ফিরে যায়।

‘ভুল করলে মাশুল দিতেই হবে’, কলকাতা ফিরেই নিজের দোষ স্বীকার নন্দিনীর, রাজবীরকে নিয়ে কী বার্তা দিলেন?
‘ভুল করলে মাশুল দিতেই হবে’, কলকাতা ফিরেই নিজের দোষ স্বীকার নন্দিনীর, রাজবীরকে নিয়ে কী বার্তা দিলেন?

এবার নন্দিনী পাকাপাকিভাবে শো থেকে বেরিয়ে যাওয়ায় রাজবীর কোন পথে এগোবেন, সেটাই দেখার। আগামী পর্বগুলিতে তাঁর খেলায় কী নতুন মোড় আসে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক