ছোট্ট অন্বয়কে নিয়ে আদুরে মুহূর্তে সোহিনী, দেড় মাসের ছেলের ছবি ঘিরে উচ্ছ্বসিত অনুরাগীরা

মাতৃত্বের নতুন অধ্যায় চুটিয়ে উপভোগ করছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। গত ২০ সেপ্টেম্বর তাঁর ও শোভনের সংসারে এসেছে নতুন সদস্য। পুত্রসন্তানের জন্মের পর থেকেই জীবনের প্রতিটি মুহূর্ত যেন আরও বিশেষ হয়ে উঠেছে অভিনেত্রীর কাছে। ছেলের নাম রেখেছেন ‘অন্বয়’। এবার দেড় মাসের একরত্তিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন সোহিনী। মা ও ছেলের মিষ্টি মুহূর্তের ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

গত ১২ নভেম্বর ছোট্ট অন্বয়কে নিয়ে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। যদিও এখনও ছেলের মুখ প্রকাশ্যে আনেননি তিনি, তবে ছবিগুলিতে স্পষ্ট মায়ের সঙ্গে সন্তানের মিষ্টি মুহূর্ত। কোথাও মায়ের কোলে নিশ্চিন্তে খেলছে একরত্তি, কোথাও আবার ছেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সোহিনী। ছোট্ট ছোট্ট আঙুল আর মাথাভর্তি ঘন চুল নজর কেড়েছে নেটিজেনদের।

একটি ছবিতে ছেলের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অন্য একটি ছবিতে সন্তানের মুখের কাছে মুখ নিয়ে হাসিমুখে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলির সঙ্গে সোহিনী লিখেছেন, ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে…’। অভিনেত্রীর এই আবেগঘন পোস্ট মুহূর্তেই নজর কেড়েছে নেটপাড়ার।

ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বয়ে যায় কমেন্ট বক্সে। সোহিনী ও শোভনের অনুরাগীদের মধ্যে এখন একটাই কৌতূহল, কবে দেখা যাবে ছোট্ট অন্বয়ের মুখ! যদিও আপাতত ছেলের মুখ আড়ালেই রাখতে চাইছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর প্রথম সন্তানের জন্ম দেন সোহিনী সরকার। এরপর ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-র সাকসেস পার্টিতে স্বামী শোভনের সঙ্গে ছেলের নাম প্রকাশ্যে আনেন তিনি। ছেলের নাম ‘বীরপুরুষ’ নয়, বরং ‘অন্বয়’ রেখেছেন বলে জানান তারকা দম্পতি।

শুধু বিয়ে নয়, সন্তানও চান অনন্যা! আরভের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস অভিনেত্রীর
শুধু বিয়ে নয়, সন্তানও চান অনন্যা! আরভের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই ভবিষ্যৎ পরিকল্পনা ফাঁস অভিনেত্রীর

এর আগে বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে অর্থাৎ গত জুলাই মাসে মা-বাবা হতে চলার সুখবর দিয়েছিলেন সোহিনী ও শোভন। সোহিনীর বেবি বাম্প আগলে শোভনের সেই ছবি ঘিরেও তৈরি হয়েছিল উচ্ছ্বাস। আর এবার দেড় মাসের অন্বয়কে নিয়ে অভিনেত্রীর আদুরে মুহূর্তের ছবি আরও একবার মন জয় করল অনুরাগীদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক