গ্রিসে নাতি-নাতনিদের নিয়ে ছুটির মেজাজে রজনীকান্ত! স্ত্রী ও পরিবারের সঙ্গে একেবারে অন্য রূপে ধরা দিলেন অভিনেতা

সিনেমার পর্দায় তাঁর স্টাইল, অভিনয় ও অ্যাকশন মুগ্ধ করে কোটি কোটি অনুরাগীকে। তবে পর্দার বাইরেও যে তিনি একজন পরিবারের প্রতি যত্নশীল মানুষ, তারই ঝলক মিলল সম্প্রতি। স্ত্রী, দুই মেয়ে ও চার নাতিকে নিয়ে গ্রিসে ছুটি কাটাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। পরিবারের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তের একগুচ্ছ ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা।

সম্প্রতি রজনীকান্তের ছোট মেয়ে সৌন্দর্যা রজনীকান্ত নিজের সমাজমাধ্যমের পাতায় গ্রিস ভ্রমণের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে অভিনেতাকে স্ত্রী লতা রজনীকান্ত, দুই মেয়ে ঐশ্বর্যা ও সৌন্দর্যা এবং চার নাতি যাত্রা রাজা, লিঙ্গা রাজা, বেদ কৃষ্ণ ও বীরের সঙ্গে আনন্দে সময় কাটাতে দেখা গিয়েছে।

একটি ছবিতে স্ত্রী লতার হাত ধরে নাতিদের সঙ্গে হাঁটতে দেখা যায় রজনীকান্তকে। পরিবারের সকলের মুখেই ছিল হাসি। ছবিগুলিতে অভিনেতার একেবারে অন্য রূপ ধরা পড়েছে। পর্দার সুপারস্টারকে পরিবারের সঙ্গে এমন সাধারণ ও আনন্দময় মুহূর্তে দেখে আপ্লুত অনুরাগীরা। ছবিগুলি পোস্ট করে সৌন্দর্যা লিখেছেন, এথেন্সে তাঁরা অসাধারণ কিছু স্মৃতি তৈরি করেছেন। পরিবারের সঙ্গে ছুটির প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত ও অভিনেতা ধনুষের দুই ছেলে যাত্রা এবং লিঙ্গা। অন্য দিকে, ছোট মেয়ে সৌন্দর্যারও দুই ছেলে রয়েছে। চার নাতিকে নিয়ে গ্রিসে দাদু রজনীকান্তের এমন সময় কাটানোর ছবি দেখে অনুরাগীদের পাশাপাশি তারকারাও ভালোবাসা জানিয়েছেন। অভিনেত্রী রাশি খন্না ছবিগুলিতে মন্তব্য করে লিখেছেন, ‘কী সুন্দর!’ এক অনুরাগীর কথায়, জীবনের সব দিক থেকেই সফল রজনীকান্ত। তাঁর পরিবারও অত্যন্ত সুন্দর।

জানা গিয়েছে, সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালিক কাব্য মারানের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই পরিবারের সঙ্গে গ্রিসে গিয়েছেন রজনীকান্ত। অনিরুদ্ধের সঙ্গে অভিনেতার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিয়োও ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অনিরুদ্ধের জনপ্রিয় গানের তালে নাচতে দেখা গিয়েছে রজনীকান্তকে।

কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন দক্ষিণী ছবির এই সুপারস্টার। সম্প্রতি ‘জেলার ২’ ছবিতে অভিনয় করেছেন তিনি। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিতে রজনীকান্তের পাশাপাশি রয়েছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী এবং বিদ্যা বালনের মতো অভিনেতারা।

‘গর্ভের সন্তান কার, স্বামীর নাকি বিনোদ মেহেরার?’ মৌসুমীকে এমন প্রশ্ন করেছিলেন রাজেশ খান্না, পাল্টা জবাবে চুপ হয়ে যান সুপারস্টার!
‘গর্ভের সন্তান কার, স্বামীর নাকি বিনোদ মেহেরার?’ মৌসুমীকে এমন প্রশ্ন করেছিলেন রাজেশ খান্না, পাল্টা জবাবে চুপ হয়ে যান সুপারস্টার!

এ বার রজনীকান্তকে দেখা যাবে ‘ধর্মন’ ছবিতে। জানা গিয়েছে, ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। আপাতত কাজের ব্যস্ততা থেকে দূরে পরিবারের সঙ্গে গ্রিসের মনোরম পরিবেশে ছুটির মুহূর্ত উপভোগ করছেন অভিনেতা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক